1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি : এলজিআরডি মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের মূল শক্তি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। শনিবার (২৬ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ উপজেলা, ঘোড়াশাল পৌরসভা ও ডাংগা ইউনিয়নের দরিদ্র ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, দুস্থদের আর্থিক সহায়তা, সম্প্রতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা এবং শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সরকার জনগণের কল্যাণে কাজ করছে। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা কঠোর পরিশ্রম করে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছেন। তিনি বলেন, সরকারি কাজে কোনো ভুল-ত্রুটি হলে জনগণ তা গঠনমূলকভাবে তুলে ধরবেন। জনগণের মতামত ও পরামর্শের ভিত্তিতে ভুল সংশোধন করে সেবার মান আরও উন্নত করতে হবে। জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের প্রধান শক্তি।

মন্ত্রী আরও বলেন, অসহায় ও দরিদ্র মানুষের জন্য সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। আজকের কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষ, বীর মুক্তিযোদ্ধা পরিবার ও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। পরে, তিনি পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের ছয় দরিয়া বিলে পোনামাছ অবমুক্ত করেন।

এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে মাছের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। তিনি বলেন, মাছের উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়টি নিশ্চিত করা জরুরি।

দেশের জলাশয়গুলোতে মাছের উৎপাদন বাড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026