1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

আইডিয়াল ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মারামারি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ধানমন্ডি আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার দুপুর সোয়া ১২টার দিকে সায়েন্স ল্যাব লাগোয়া গ্রিন রোডের মুখে এ ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

পুলিশের নিউ মার্কেট জোনের অতিরিক্ত উপকমিশনার শওকত আলী দুপুর পৌনে ১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

“কোনো আহতের খবর পাওয়া যায়নি। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।”

সংঘর্ষের কারণ জানতে চাইলে এ পুলিশ কর্মকর্তা বলেন, “এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া বা সংঘর্ষের জন্য কোনো কারণ লাগে না।

“অতীতেও তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, কিন্তু কোনো কারণ পাওয়া যায়নি।”

আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী বলেন, “ঢাকা কলেজের শিক্ষার্থীরা হঠাৎ আক্রমণ করে আমাদের। কী কারণে করেছে তা জানি না।

“আমাদের কলেজের বেশ কয়েকজন আহত হয়েছে। কয়েকজনের মাথা ফেটে গেছে।”

তিনি বলেন, “আমরা নতুন শিক্ষার্থী। বাসার দিকে যাচ্ছিলাম হঠাৎ করেই তারা আক্রমণ করে বসে। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।”

এর আগে ২০২৫ সালের ৯ নভেম্বর সায়েন্স ল্যাব এলাকায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর ফের সংঘাত এড়াতে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি সমঝোতা হয়েছিল।

তবে সেই সমঝোতার পরও রোববার দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটল।

জাসদ কার্যালয়ে গণআটক: মব কি এবার রাষ্ট্রসম্মত হলো?

পর্যটনে বাংলাদেশ: সম্ভাবনার দেশ, দায়িত্বহীনতার শিল্প

শহর কার, কুকুর ব্যবস্থাপনার দায়িত্ব কার?

পাকিস্তানিদের আত্মসমর্পণ কি ফোয়ারার পানিতে ধুয়ে যাবে?

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026