1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস ‘স্যার হ্যারি কেইন’ শুনতে অদ্ভুত লাগবে কেইনের ব্রাজিল ফুটবল দলে পাঁচ নতুন মুখ ডাকলেন কোচ কার্লো আনচেলত্তি শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে যা বলছে জাপান অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী কুমিল্লায় দুই দিন দিনব্যাপী শচীন মেলা শুরু প্রধানমন্ত্রীর জাপান সফর: ‘বিগ-বি’ প্রকল্পে ভারতকে যুক্ত করার প্রস্তাব দিতে পারে টোকিও রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও

অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন ব্যাটার জশ ইংলিস। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন সংস্করণেই অন্তত দুটি করে সেঞ্চুরি করার অনন্য কীর্তি গড়েছেন তিনি। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এই রেকর্ড গড়লেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লেখান ইংলিস। কেপটাউনে মঙ্গলবার (২৭ অক্টোবর) শুরু হওয়া ম্যাচের তৃতীয় দিন বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শতকের দেখা পান তিনি।

দিনের খেলা শুরু করেছিলেন ৮৫ রানে অপরাজিত থেকে। সেঞ্চুরি থেকে মাত্র ১৫ রান দূরে থাকা ইংলিস দিনের নবম ওভারে চার মেরে পূর্ণ করেন তিন অঙ্কের ঘর। তবে একই ওভারে আরেকটি বল খেলেই সাজঘরে ফেরেন তিনি। সাইমন হার্মারের বলে উইকেটকিপার রায়ান রিকেলটনের হাতে ক্যাচ দিয়ে আউট হন এই ব্যাটার। ১১টি চার ও দুটি ছক্কায় ১৩৫ বলে ১০২ রান করেন তিনি।

এই সেঞ্চুরির মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ইংলিসের শতকের সংখ্যা দাঁড়িয়েছে ছয়টিতে। টেস্ট ও ওয়ানডেতে দুটি করে সেঞ্চুরির পাশাপাশি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটেও দুটি শতক রয়েছে তার।

ইংলিসের দুর্দান্ত ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৪২৯ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। দলের হয়ে ম্যাট রেনশ ৭৪, ক্যামেরন গ্রিন ৬৫ এবং অ্যালেক্স ক্যারি ৮০ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন সাইমন হার্মার। তিনটি উইকেট নেন মার্কো ইয়ানসেন।

তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ১৪০ রান। ফলে সব মিলিয়ে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ৪০ রানে।

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | বিজনেস বাংলাদেশ.কম.বিডি

ইমেইল : biznessbangladesh@gmail.com

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026