1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অ্যাটর্নি জেনারেলের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার জাপানের প্রধানমন্ত্রীর সানায়ে তাকাইচি ও তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হয়েছে: আতিকুর রহমান রুমন রাষ্ট্রবিরোধী মিছিল, আ.লীগের ১৪ নেতাকর্মী রিমান্ডে অভিন্ন সমৃদ্ধির জন্য অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নিতে একমত ঢাকা-টোকিও জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন সাগর-রুনি হত্যাকাণ্ড: তদন্তে আরও ৬ মাস সময় পেল টাস্কফোর্স অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার বায়তুল মোকাররম থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের ১৪ জন রিমান্ডে

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার মিসেস শিউ রশিদ বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ মঙ্গলবার সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালদ্বীপের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দুই দেশের মধ্যে বিদ্যমান আইনি সহযোগিতা এবং ভবিষ্যতে সম্ভাব্য আইনি বিরোধ পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়। এসময় উভয়পক্ষ দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে তাদের আন্তরিক আগ্রহ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে হাইকমিশনার ইউএনডিপি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত ইন্টার্নশিপ কর্মসূচির ইন্টার্নদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি মালদ্বীপের আইন ও বিচারব্যবস্থা, দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং হাইকমিশনার হিসেবে তার দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি ইন্টার্নদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন।

পরবর্তীতে হাইকমিশনার বাংলাদেশের বিচারব্যবস্থার কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করার লক্ষ্যে আদালত পরিদর্শন করেন। এ সময় অ্যাটর্নি জেনারেল তাকে সঙ্গে নিয়ে অন্তত দুটি আদালতের বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বাংলাদেশের বিচারব্যবস্থার স্বচ্ছতা ও বিচারিক কার্যক্রম সম্পর্কে হাইকমিশনার সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বি-পক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে মালদ্বীপে বাংলাদেশের দক্ষ জনশক্তির কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়টি অ্যাটর্নি জেনারেল উত্থাপন করেন। এ বিষয়ে হাইকমিশনার ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের ব্যাপারে তার সরকারের আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে মালদ্বীপের হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি উপস্থিত ছিলেন। অ্যাটর্নি জেনারেলের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী, ব্যারিস্টার মেহেদী হাসান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল নুরে আলম সিদ্দিকী।

সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আইনি সহযোগিতা এবং দক্ষ জনশক্তি বিনিময়ের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026