1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সানায়ে তাকাইচি ও তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হয়েছে: আতিকুর রহমান রুমন রাষ্ট্রবিরোধী মিছিল, আ.লীগের ১৪ নেতাকর্মী রিমান্ডে অভিন্ন সমৃদ্ধির জন্য অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নিতে একমত ঢাকা-টোকিও জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন সাগর-রুনি হত্যাকাণ্ড: তদন্তে আরও ৬ মাস সময় পেল টাস্কফোর্স অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার বায়তুল মোকাররম থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের ১৪ জন রিমান্ডে ঢাকা-কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ সুযোগ পেলে জাতীয় পর্যায়েও সাফল্য পাবে পাহাড়ের তরুণ-তরুণীরা: পার্বত্যমন্ত্রী

সানায়ে তাকাইচি ও তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হয়েছে: আতিকুর রহমান রুমন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি আরও জানান, বৈঠক শেষে মধ্যাহ্নভোজে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। পরে তিনি জাপানের বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা পরিদর্শন করেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় রাতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশের ও শিল্পায়নে জাপানের অভিজ্ঞতা কাজে লাগানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী দেশটির বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও স্থাপনা পরিদর্শন করেছেন’।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যে জাপান সফর করছেন উল্লেখ করে তিনি বলেন, দেশের অর্থনীতি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে আরও কার্যকর করার পাশাপাশি শিল্পায়নের নতুন সুযোগ সৃষ্টিতে সরকার কাজ করছে।

আতিকুর রহমান আরও বলেন, দেশের মানুষের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিতে প্রধানমন্ত্রী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন। জাপান সফরের কর্মসূচিগুলোও বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্যেই সাজানো হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন। সূত্র: বাসস

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026