1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অ্যাটর্নি জেনারেলের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার জাপানের প্রধানমন্ত্রীর সানায়ে তাকাইচি ও তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হয়েছে: আতিকুর রহমান রুমন রাষ্ট্রবিরোধী মিছিল, আ.লীগের ১৪ নেতাকর্মী রিমান্ডে অভিন্ন সমৃদ্ধির জন্য অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নিতে একমত ঢাকা-টোকিও জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন সাগর-রুনি হত্যাকাণ্ড: তদন্তে আরও ৬ মাস সময় পেল টাস্কফোর্স অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার বায়তুল মোকাররম থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের ১৪ জন রিমান্ডে

রাষ্ট্রবিরোধী মিছিল, আ.লীগের ১৪ নেতাকর্মী রিমান্ডে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

রাজধানীর পুরানা পল্টন এলাকায় রাষ্ট্রবিরোধী মিছিল ও উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. মোস্তফা সরদার, মো. রাশেদ, ঢাকা ৪৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজীব, মো. সেলিম মিঞা, আব্দুস সামাদ রনি, মো. মমিন হাওলাদার, মো. জিহাদ, রসুলপুর ইউনিয়নের সাবেক যুবলীগ সদস্য মহিউদ্দিন, যুবলীগ কর্মী মো. রাহাদ, রাতুল, মো. মারুফ, মো. রায়হান, সানি ও নাজমুল হাসান হৃদয়। এদিন আসামিদের আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্টন মডেল থানার উপপরিদর্শক মো. মিরাজুল ইসলাম তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আরও পড়ুন আওয়ামী লীগকে ফেরাতে যা যা করা দরকার, তাই করছে বিএনপি ২৫ অক্টোবর ২০২৬ অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মো. আতাউর রহমান খান রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৫ অক্টোবর গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছিল। মামলার এজাহারে বলা হয়, গত ২৪ অক্টোবর পুরানা পল্টন এলাকার আজাদ প্রোডাক্টস গলির মুখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১০০ থেকে ১২০ জন নেতাকর্মী অবৈধভাবে সমবেত হন। এ সময় তারা সরকার ও রাষ্ট্রবিরোধী উসকানিমূলক স্লোগান দেন এবং নাশকতার পরিকল্পনা করেন বলে অভিযোগ করা হয়েছে। খবর পেয়ে পল্টন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সমবেত ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় আটক করা হয় ১৪ জনকে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয় পল্টন মডেল থানায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026