1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সানায়ে তাকাইচি ও তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হয়েছে: আতিকুর রহমান রুমন রাষ্ট্রবিরোধী মিছিল, আ.লীগের ১৪ নেতাকর্মী রিমান্ডে অভিন্ন সমৃদ্ধির জন্য অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নিতে একমত ঢাকা-টোকিও জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন সাগর-রুনি হত্যাকাণ্ড: তদন্তে আরও ৬ মাস সময় পেল টাস্কফোর্স অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার বায়তুল মোকাররম থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের ১৪ জন রিমান্ডে ঢাকা-কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ সুযোগ পেলে জাতীয় পর্যায়েও সাফল্য পাবে পাহাড়ের তরুণ-তরুণীরা: পার্বত্যমন্ত্রী

সুযোগ পেলে জাতীয় পর্যায়েও সাফল্য পাবে পাহাড়ের তরুণ-তরুণীরা: পার্বত্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

পাহাড়ি অঞ্চলের তরুণ-তরুণীদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা গেলে তারা জাতীয় পর্যায়েও সাফল্য অর্জন করতে পারবে বলে মন্তব্য করেছেন পার্বত্যমন্ত্রী সাচিংপ্রু জেরী। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে তারা নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারবে।

আজ মঙ্গলবার বিকেলে বান্দরবানের থানচি উপজেলা মিনি স্টেডিয়ামে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী এসব কথা বলেন। জেলা পর্যায়ে ‘নতুন কুঁড়ি’ ও ‘সম্প্রীতির বান্দরবান কাপ’-এ টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়া থানচি নারী ফুটবল দলের ১৯ খেলোয়াড় ও তিন সংশ্লিষ্ট ব্যক্তিকে এ সংবর্ধনা দেওয়া হয়।

পার্বত্যমন্ত্রী বলেন, দুর্গম পাহাড়ি এলাকার মেয়েরা প্রতিকূল পরিবেশেও যে সাফল্য অর্জন করেছে, তা গর্বের বিষয়। তাদের এই অর্জন দক্ষতা, পরিশ্রম ও দৃঢ় মনোবলের প্রমাণ। নিয়মিত প্রশিক্ষণ, ক্রীড়া সরঞ্জাম ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে পাহাড়ের প্রতিভাবান খেলোয়াড়েরা ভবিষ্যতে আরও বড় পরিসরে সাফল্য অর্জন করতে পারবে।

সাচিংপ্রু জেরী বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি গড়ে তোলার অন্যতম মাধ্যম। খেলোয়াড়দের উৎসাহিত করতে বিজিবির এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

থানচির উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, দুর্গম যোগাযোগব্যবস্থা, চিকিৎসাসেবার সীমাবদ্ধতা, শিক্ষার সুযোগের ঘাটতি ও কর্মসংস্থানের সংকট স্থানীয় মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। এসব সমস্যা মোকাবিলায় উন্নয়ন কার্যক্রম জোরদার করার পাশাপাশি মৌলিক সেবা সম্প্রসারণ ও মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আল ফয়সার ও থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কানন সরকার। অনুষ্ঠানে ৩৮ বিজিবির কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি মংশৈম্রাই মারমা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খামলাই ম্রোসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৩৮ বিজিবির সহকারী পরিচালক মেজর মো. জাকির হোসেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026