1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইপিএল নিলামে নিবন্ধন করছেন না আমির হাসিনা-কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব ‘কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব’ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন রাজধানীতে সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে: প্রধানমন্ত্রী সৌরবিদ্যুৎতে প্রধানমন্ত্রীর দেওয়া লক্ষ্য পূরণের আশ্বাস টুকুর

আইপিএল নিলামে নিবন্ধন করছেন না আমির

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগের নিলামে নাম লেখানোর সুযোগ থাকলেও, আপাতত সেই ইচ্ছা নেই পাকিস্তানের এই পেসারের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সম্প্রতি ব্রিটিশ নাগরিকত্ব পাওয়া মোহাম্মাদ আমির আইপিএলের পরের আসরের নিলামে নাম লেখাবেন কি না, এনিয়ে কৌতূহল ছিল ক্রিকেট আঙিনায়। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আপাতত তেমন কোনো ইচ্ছা তার নেই।

এখন দুবাইয়ে আছেন পাকিস্তানের হয়ে ১৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা আমির। সেখান থেকে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে পাঠানো এক বার্তায় ৩৩ বছর বয়সি বাঁহাতি পেসার বলেন, ‘না, আমি এটা (আইপিএল নিলামের জন্য নিবন্ধন) করছি না।’

২০২৭ সাল আইপিএলের নিলাম হওয়ার কথা আগামী ১৬ ডিসেম্বর।

আইপিএলের প্রথম আসরের পর, পাকিস্তানের ক্রিকেটারদের ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিষিদ্ধ করা হয়। তবে ব্রিটিশ পাসপোর্ট থাকায় পরে কয়েক মৌসুম আইপিএলে খেলেছিলেন আজহার মাহমুদ।

ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ায় ধারণা করা হচ্ছিল, আমিরও সেই পথে হাঁটতে পারেন, নাম লেখাতে পারেন নিলামে। কিন্তু আপাতত সেটা করছেন না তিনি।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সোমবার জানিয়েছে, আইপিএল নিলামে অংশ নিতে ইচ্ছুক ক্রিকেটাররা নিজ নিজ দেশের বোর্ডের মাধ্যমে নাম নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের সময়সীমা ২৩ নভেম্বর। সেই হিসেবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের মাধ্যমে নাম লেখাতে পারতেন আমির।

ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্টে দা হানড্রেডে বিদেশি খেলোয়াড় হিসেবে নয়, স্থানীয় খেলোয়াড় হিসেবে ট্রেন্ট রকেটসের প্রতিনিধিত্ব করেন আমির। একজন যুক্তরাজ্যের নাগরিক হিসেবে আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফটে সোমবার নিবন্ধন করেন তিনি।

ব্রাজিলে লুলা দ্য সিলভার বিজয়ের বৈশ্বিক গুরুত্ব

মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব

বন সংরক্ষণের সিদ্ধান্তে আদিবাসীদের কথা কতটা শোনা হচ্ছে?

জ্বালানির ফাঁদে কৃষি ও পরিবহন: সবুজ রূপান্তরই একমাত্র পথ

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026