1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ে ব্রুকের বিধ্বংসী ২০২ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রিজভী স্থানীয় নির্বাচনে সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে দেশে ফেরানো হলো রাষ্ট্রদূতকে আইনের শাসনে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ খুলনায় নদী ভাঙনের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কাছে বেড়িবাঁধের দাবি মঈন খানের শারীরিক অবস্থা স্থিতিশীল : ডা. জাহিদ ২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক প্রধানমন্ত্রী যখন জাপান থাকবেন, রাষ্ট্রদূত থাকবেন ঢাকায়

আনাদোলুর তথ্য ইসরায়েলকে ধোঁকা, জীবিত আছেন ইরানের কুদস প্রধান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৪৪ বার দেখা হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক

 

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি জীবিত এবং সুস্থ রয়েছেন। তেহরানে এক জনসমাবেশে তাকে সরাসরি দেখা গেছে।

মঙ্গলবার (২৪ জুন) তিনি রাজধানী তেহরানে একটি অনুষ্ঠানে অংশ নেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

বুধবার (২৫ জুন) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এ তথ্য জানিয়েছে। তারা সূত্র হিসেবে ইরানের রাষ্ট্রীয় এবং আধা-সরকারি গণমাধ্যমের বরাত দিয়েছে।

তাসনিম নিউজ এজেন্সি একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যায়, কানি অনুষ্ঠানে জনতার মধ্যেই আছেন। তাকে স্বাভাবিক অবস্থায় হাঁটতে ও জনতার দিকে তাকিয়ে হাত নাড়তে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাসনিম জানায়, অপারেশন ডিভাইন ভিক্টরির পর তেহরানের জনগণের আজকের (মঙ্গলবার) সমাবেশে কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি যোগ দিয়েছেন।

ইরানের রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম প্রেস টিভিও একই ভিডিও প্রকাশ করেছে। প্রেস টিভি জানায়, ইহুদি শাসনের বিরুদ্ধে বিজয় উদযাপনের সময় তেহরানে উল্লসিত জনতা ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানিকে উষ্ণ অভ্যর্থনা জানান

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026