1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মঈন খানের শারীরিক অবস্থা স্থিতিশীল : ডা. জাহিদ ২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক প্রধানমন্ত্রী যখন জাপান থাকবেন, রাষ্ট্রদূত থাকবেন ঢাকায় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ নিজেদের ব্যর্থতা স্বীকার করলেন হৃদয় অবৈধ ফোন বন্ধে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর, ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে চান না আফগানিস্তান কোচ বাংলাদেশের বিপক্ষে সিরিজ-সেরা হওয়ার পর নিষিদ্ধ অস্ট্রেলিয়া পেসার

এবার থাকবে না মুভমেন্ট পাস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ২৬৭ বার দেখা হয়েছে

আগামী ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত সারাদেশে কঠোর বিধিনিষেধ দিতে যাচ্ছে সরকার। এই সময়ে ঘরের বাইরে আসা যাবে না, থাকবে না মুভমেন্ট পাসও।

আজ সোমবার (২৮ জুন) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৫ জুন কোভিড-১ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি রোগের বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ও জনগণের জীবনের ক্ষতি পতিরোধ করার জন্য সারাদেশে কমপক্ষে ১৪ দিন সম্পূর্ণ ‘শার্টডাউন’ দেওয়ার সুপারিশ করে। এরই ধারাবাহিকতায় সোমবার থেকে সীমিত পরিসরে লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে। জুন ক্লোজিংয়ের জন্য ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত এই ‘লকডাউন’ শেষ হবে।

আগামী জুলাই থেকে সারাদেশে শুরু হচ্ছে ‘কঠোর লকডাউন’। সপ্তাহব্যাপী এই ‘কঠোর লকডাউনে’ সব গণপরিবহন বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখা হবে। সাধারণ ছুটির আদলেই এই ‘লকডাউন’ বাস্তবায়ন হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ‘কঠোর লকডাউন’ নিয়ে মঙ্গলবার (২৯ জুন) প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সরকারের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026