1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কিছু দক্ষ কর্মীকে বিনা খরচে ইতালি নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে: মাহদী আমিন সৌদির সঙ্গে আলোচনায় ইরানের; বিদেশি সেনামুক্ত আঞ্চলিক নিরাপত্তার আহ্বান আরাঘচির রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর কমার্স ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী যে তিন প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের অনুকূলে অগ্রাধিকার শেয়ার ইস্যুর অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক আলিবাবার সঙ্গে রিমার্কের চুক্তি, পণ্য কিনতে পারবেন বিদেশিরাও

কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। স্থানীয় সময় মঙ্গলবার সকালে দেশটির রাজধানী সেন্ট জনসের অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ন্যাশনাল পারফর্মিং আর্টস সেন্টারে এ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে কমনওয়েলথের প্রধান ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস, সম্মেলনের আয়োজক দেশ অ্যান্টিগুয়া ও বারবুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন, কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের সরকারপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিনিধিদলের প্রধানরা উপস্থিত ছিলেন। এ বছরের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘সমৃদ্ধ কমনওয়েলথ গঠনে অংশীদারত্ব ও বিনিয়োগের গতি ত্বরান্বিত করা’। সম্মেলনের অংশ হিসেবে মঙ্গলবার স্থানীয় সময় বিকালে কমনওয়েলথ সরকারপ্রধানদের নির্বাহী অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবিরের। কমনওয়েলথ সরকারপ্রধানদের এ সম্মেলনে সদস্য দেশগুলোর পারস্পরিক সহযোগিতা, অংশীদারত্ব ও বিনিয়োগের মাধ্যমে সমৃদ্ধি অর্জনের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026