1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কিছু দক্ষ কর্মীকে বিনা খরচে ইতালি নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে: মাহদী আমিন সৌদির সঙ্গে আলোচনায় ইরানের; বিদেশি সেনামুক্ত আঞ্চলিক নিরাপত্তার আহ্বান আরাঘচির রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর কমার্স ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী যে তিন প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের অনুকূলে অগ্রাধিকার শেয়ার ইস্যুর অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক আলিবাবার সঙ্গে রিমার্কের চুক্তি, পণ্য কিনতে পারবেন বিদেশিরাও

কিছু দক্ষ কর্মীকে বিনা খরচে ইতালি নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে: মাহদী আমিন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

ভাষা ও আনুষঙ্গিক কিছু দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে কিছু কর্মীকে বিনা খরচে ইতালি নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। খুব শিগগির স্বল্প পরিসরে এই প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে বলে জানান তিনি।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘ইতালিতে দক্ষ অভিবাসনের জন্য ভাষা, নাগরিক ও পেশাগত প্রশিক্ষণ’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন মাহদী আমিন। তার দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঢাকার ইতালি দূতাবাস এবং তাদের আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলোর যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহদী আমিন বলেন, দক্ষ, নিয়মতান্ত্রিক ও কম খরচে বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করা নির্বাচিত নতুন সরকারের সুনির্দিষ্ট রূপকল্পের অংশ।

বর্তমানে ইতালিতে বসবাসরত আড়াই লাখের বেশি বাংলাদেশির অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, সংস্কৃতি, শিক্ষা ও চিকিৎসার পাশাপাশি দুই দেশের মানুষের পারস্পরিক সেতুবন্ধনে অভিবাসন সব সময়ই সবচেয়ে বড় ভূমিকা রাখে। ইতালির সমাজ ও মূলধারার অর্থনীতিকে এগিয়ে নিতে বাংলাদেশি প্রবাসীদের ভূমিকা যেমন অনস্বীকার্য, তেমনি তাদের পাঠানো প্রবাসী আয় (রেমিট্যান্স) বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি।

সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মিশনপ্রধান ড. লরা টম বন্ডে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026