1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা, আরও ৫৬ জেলায় আবেদন শুরু ৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘কোপ সাউথ’ শুরু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে নারীর মরদেহ উদ্ধার ৩ মাসে বাংলাদেশ থেকে আপলোড করা দেড় কোটি ভিডিও ডিলিট করেছে টিকটক যুক্তরাষ্ট্রে বসে ঢাকার ল্যাবে মাদক ‘কুশ’ চাষ, মূলহোতা গ্রেফতার সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমান মহড়া শুরু জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর, বিশৃঙ্খলাকারীদের দমনে কঠোর অবস্থান

কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর, বিশৃঙ্খলাকারীদের দমনে কঠোর অবস্থান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

তৈরি পোশাকশিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে কারখানা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শ্রমিকদের স্বার্থ রক্ষা, জীবনমান উন্নয়ন এবং ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন তিনি। অন্যদিকে শ্রমিক আন্দোলনের নামে সহিংসতা, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রবিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পোশাকশিল্পের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থ রক্ষা, জীবনমান উন্নয়ন এবং দেশের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। সব দিক বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শও দিয়েছেন। আন্দোলনকারীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সহিংসতায় জড়িত থাকবে, উচ্ছৃঙ্খল আচরণ করবে কিংবা অযথা বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে, তাদের কঠোরভাবে দমন করা হবে। ‘সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগাচ্ছে’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকের ঘটনায় বিভিন্ন পর্যায়ে মুখোশধারীদের অনুপ্রবেশের তথ্য পাওয়া গেছে। সরকারের কাছে থাকা তথ্য বিশ্লেষণে দেখা গেছে, নিরীহ গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে সীমান্তের ওপার থেকে কেউ কেউ ইন্ধন জোগাচ্ছে। এর উদ্দেশ্য দেশে অস্থিতিশীলতা সৃষ্টি, রপ্তানি বাণিজ্য ব্যাহত এবং পোশাকশিল্পের উৎপাদন বাধাগ্রস্ত করা। তিনি বলেন, এ ধরনের অপতৎপরতা সরকার কঠোরভাবে মোকাবিলা করবে। সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হচ্ছে। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করবে। মজুরি বোর্ড গঠন করেছে সরকার তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে সরকার মজুরি বোর্ড গঠন করেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে প্রতি তিন বছর অন্তর মজুরি বোর্ড গঠনের বিধান রয়েছে। আগামী ডিসেম্বর পর্যন্ত এ বিষয়ে সময় থাকলেও সরকার আগেভাগেই মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনা করে বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে। মালিকপক্ষ তাদের প্রতিনিধির নাম দিলেও শ্রমিক সংগঠনগুলোর কাছ থেকে প্রতিনিধি মনোনয়নে বিলম্ব হয়েছে। গতকাল রাতে শ্রমিকপক্ষের প্রতিনিধির নাম পাওয়ার পর রবিবার সকালে মজুরি বোর্ড গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মজুরি বোর্ডে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা আলোচনা করে শ্রমিকদের জীবনমান উন্নয়ন, পরিবার নিয়ে সম্মানজনক জীবনযাপন এবং আর্থিক সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো বিবেচনায় নিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণ করবেন। তিনি বলেন, শ্রমিকদের মজুরি নির্ধারণে আলোচনার পথ খোলা রয়েছে। এ ক্ষেত্রে সহিংস আন্দোলনের কোনো প্রয়োজন ছিল না। আন্দোলনের নামে পুলিশের গাড়িতে আগুন, বিভিন্ন স্থানে হামলা, যানবাহন ভাঙচুর এবং কারখানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব কর্মকাণ্ড সহিংসতার বহিঃপ্রকাশ। শ্রমিকদের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশনা স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষা ও জীবনমান উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। মজুরি বোর্ডকে পরামর্শ দেওয়ার পাশাপাশি শ্রম মন্ত্রণালয়কেও শ্রমিকদের স্বার্থ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন তিনি। সরকার শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও অগ্রগতি চায় উল্লেখ করে তিনি বলেন, দেশের তৈরি পোশাকশিল্পের বিকাশ, রপ্তানি আয় বৃদ্ধি এবং শ্রমিকদের কর্মসংস্থান বাড়ানো সরকারের লক্ষ্য। আরও পড়ুন শ্রমিক আন্দোলনে ৫০০ কারখানা বন্ধ, ক্ষতি ৩৭৩ কোটি টাকা ০১ নভেম্বর ২০২৬ বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার চায় এ শিল্প আরও এগিয়ে যাক, রপ্তানি খাত সমৃদ্ধ হোক এবং শ্রমিকদের কর্মসংস্থান বৃদ্ধি পাক। কারখানা চালু রাখার আহ্বান আন্দোলনের কারণে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো সোমবার খুলবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তৈরি পোশাকশিল্পের মালিকদের উৎপাদন কার্যক্রম চালু রাখার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, কোনো কারণে কারখানা বন্ধ হয়ে থাকলে তা যেন সাময়িক হয়। মালিক ও শ্রমিকদের পারস্পরিক আলোচনা এবং সমঝোতার মাধ্যমে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে হবে। রপ্তানির জন্য পণ্য উৎপাদন ও সরবরাহ যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেদিকে সবাইকে নজর দিতে হবে। মজুরি বোর্ডের প্রথম বৈঠক কবে অনুষ্ঠিত হতে পারে, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বললে বিস্তারিত জানা যাবে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026