1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা, আরও ৫৬ জেলায় আবেদন শুরু ৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘কোপ সাউথ’ শুরু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে নারীর মরদেহ উদ্ধার ৩ মাসে বাংলাদেশ থেকে আপলোড করা দেড় কোটি ভিডিও ডিলিট করেছে টিকটক যুক্তরাষ্ট্রে বসে ঢাকার ল্যাবে মাদক ‘কুশ’ চাষ, মূলহোতা গ্রেফতার সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমান মহড়া শুরু জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর, বিশৃঙ্খলাকারীদের দমনে কঠোর অবস্থান

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমান মহড়া শুরু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

সোমবার দুই দেশের মধ্যে নৌ মহড়া শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সঙ্গে রোববার যৌথ মহড়া শুরু করেছে বাংলাদেশের বিমানবাহিনী। আর দুই দেশের নৌবাহিনীর আরেকটি যৌথ মহড়ার সূচনা হচ্ছে সোমবার।

রোববার পৃথক বিবৃতিতে এই দুই যৌথ মহড়ার তথ্য দেন ঢাকায় যুক্তরাষ্ট্র মিশনের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ড।

বিবৃতিতে তিনি বলেন, রোববার ঢাকার বিমান ঘাঁটি বীর উত্তম এ. কে. খন্দকারে যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু করেছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ বিমানবাহিনী। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেসের পৃষ্ঠপোষকতায় পাঁচ দিনের এই মহড়া চলবে ৫ নভেম্বর পর্যন্ত।

মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে এ দিন অংশগ্রহণকারীদের স্বাগত জানান বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ. কে. খন্দকারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন তৃষিতা মাওলা।

এই মহড়ায় দুই দেশের বৈমানিক, বিমান রক্ষণাবেক্ষণ বিশেষজ্ঞ এবং সরবরাহ ও পরিবহন ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মীরা একসঙ্গে প্রশিক্ষণ নেবেন।

প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে রয়েছে সি-১৩০জে পরিবহন বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, কার্গো পরিবহন ও ব্যবস্থাপনা, বিমান চলাচলের নিরাপত্তা, জরুরি পরিস্থিতি মোকাবিলা, বিমানঘাঁটির নিরাপত্তা এবং চিকিৎসা সহায়তা।

মারা বার্ড বলেন, “হাতে-কলমে এই প্রশিক্ষণ সংকটের সময় জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া এবং ত্রাণ কার্যক্রমে সহায়তা করার ক্ষেত্রে উভয় বাহিনীর দক্ষতা আরও বাড়াবে।”

যৌথ মহড়ায় যোগ দিতে চট্টগ্রামে ‘ইউএসএস ওয়ারিয়র’

পৃথক আরেক বিবৃতিতে মারা বার্ড জানান, বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে ‘কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং’ (কারাট) বাংলাদেশ ২০২৬ যৌথ মহড়ায় অংশ নিতে রোববার চট্টগ্রামে পৌঁছেছে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মাইন প্রতিরোধী জাহাজ ইউএসএস ওয়ারিয়র।

আগামী ২ থেকে ৬ নভেম্বর পর্যন্ত এ মহড়া অনুষ্ঠিত হবে তথ্য দিয়ে মারা বার্ড বলেন, “চট্টগ্রাম বন্দরে জাহাজটি পৌঁছানোর পর নাবিক ও ক্রু সদস্যদের স্বাগত জানান যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা অ্যাটাশে মেজর কার্স্টেন ফ্লেচার।

বিবৃতিতে বলা হয়, কারাট বাংলাদেশ ২০২৬ মহড়া এ অঞ্চলের অভিন্ন সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে একযোগে কাজ করার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন। এ মহড়া যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারত্বকে আরও সুদৃঢ় করার পাশাপাশি যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতেও ভূমিকা রাখবে।

রাতে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএসএস ওয়ারিয়রের অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মেরি সেনোইটের নেতৃত্বে ৬৮ মিটার দৈর্ঘ্যের জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মীর মাহবুবুল হাসান তাদের স্বাগত জানান।

এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাশেসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গাধা উন্নয়ন প্রকল্প এবং একটি ভালো কলেজের গল্প

এইচএসসির ফল:বিপর্যয় নাকি এটিই শিক্ষার প্রকৃত মান?

তৌফিক ইমরোজ খালিদী: যিনি মানুষ ও প্রতিষ্ঠান গড়েছেন

ফলের আতঙ্ক: শিক্ষায় আনন্দ থাকবে তো?

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026