1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা, আরও ৫৬ জেলায় আবেদন শুরু ৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘কোপ সাউথ’ শুরু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে নারীর মরদেহ উদ্ধার ৩ মাসে বাংলাদেশ থেকে আপলোড করা দেড় কোটি ভিডিও ডিলিট করেছে টিকটক যুক্তরাষ্ট্রে বসে ঢাকার ল্যাবে মাদক ‘কুশ’ চাষ, মূলহোতা গ্রেফতার সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমান মহড়া শুরু জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর, বিশৃঙ্খলাকারীদের দমনে কঠোর অবস্থান

জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহবান জানিয়েছেন।

শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী আজ রোববার রাতে সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে, তিনি সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন।

শ্রমমন্ত্রী বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) বলছেন যে কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান যেন সঠিকভাবে চলে, জনগণের জানমাল যেন নিরাপদ থাকে সেজন্য আমরা সকলে যেন সজাগ থাকি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন তিনি।’

ডিসেম্বরকে সামনে রেখে একটি মহল দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে অভিযোগ করে আরিফুল হক বলেন, ‘আপনারা জানেন একটি মহল ডিসেম্বরকে সামনে রেখে চক্রান্ত করছে। তারা সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের লিপ্ত।’

শ্রমমন্ত্রী আরও বলেন, ‘আমরা সরকারকে অস্থিতিশীল করার ফ্যাসিবাদি ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবেলা করব।’

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাকশ্রমিকদের আন্দোলন এবং মিরপুরের সংঘর্ষসহ সার্বিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, বিএনপির শ্রমিক সংগঠক জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026