1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী আজ কাল খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী কিউএস র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ১৬তম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন তিন দফা দাবিতে আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের জিয়া-খালেদার সমাধিতে সিপিসির মন্ত্রী লিউ হাইশিংয়ের শ্রদ্ধা বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকায় কাল শুরু সাফ ফুটবল, উত্তাপ কোথায় উচ্চশিক্ষিত তরুণদের ৪৪ শতাংশই অনানুষ্ঠানিক কাজে যোগ দিতে বাধ্য হচ্ছে : বিশ্বব্যাংক ‘আপা আসবে তাই চলে যাচ্ছি’ – প্লেনে পাটওয়ারীর সঙ্গে আসিফ মাহমুদ

কাল খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

নির্বাচন-পরবর্তী সময়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, বন্দর সম্প্রসারণ ও ক্রীড়া প্রতিভা বিকাশে নতুন উদ্যোগের বার্তা নিয়ে কাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোংলা বন্দরে উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং খুলনায় শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব উদ্বোধনসহ রয়েছে দিনব্যাপী নানা কর্মসূচি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে দুই জেলায় চলছে ব্যাপক প্রস্তুতি।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নতুন সাজে খুলনা জেলা স্টেডিয়াম। প্রস্তুত করা হচ্ছে মঞ্চ ও গ্যালারি। শেষ মুহূর্তের প্রস্তুতি তদারকিতে ব্যস্ত জেলা প্রশাসন, ক্রীড়া সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আগামীকাল (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) দুপুরে এই স্টেডিয়ামেই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় পর্ব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে অংশ নেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে চার হাজার শিশু-কিশোর। প্রতিভা অন্বেষণের এই আয়োজন থেকে উঠে আসবে আগামী দিনের ক্রীড়াবিদ—এমন প্রত্যাশা আয়োজকদের। উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে সব প্রস্তুতি প্রায় শেষ।

খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম বলেন, ‘এরই মধ্যে আমরা আমাদের সব রকমের কাজ শেষ করেছি।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026