1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তিন দফা দাবিতে আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের জিয়া-খালেদার সমাধিতে সিপিসির মন্ত্রী লিউ হাইশিংয়ের শ্রদ্ধা বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকায় কাল শুরু সাফ ফুটবল, উত্তাপ কোথায় উচ্চশিক্ষিত তরুণদের ৪৪ শতাংশই অনানুষ্ঠানিক কাজে যোগ দিতে বাধ্য হচ্ছে : বিশ্বব্যাংক ‘আপা আসবে তাই চলে যাচ্ছি’ – প্লেনে পাটওয়ারীর সঙ্গে আসিফ মাহমুদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চীনা মন্ত্রীর শ্রদ্ধা তৃতীয় বিশ্বযুদ্ধ কি কেবল সময়ের অপেক্ষা? টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল: বাংলাদেশ ও কোন দলের সম্ভাবনা কতটা যুক্তরাষ্ট্রের মানুষ আমার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েল চলে যাব, প্রধানমন্ত্রী হব: ট্রাম্প

তিন দফা দাবিতে আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং ছাঁটাই বাতিলের দাবিতে আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ বুধবার সকালে সাভারের হেমায়েতপুরে শ্রমিকদের এ অবরোধের কারণে মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী ও পথচারী। আজ সকাল ৯টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে মহাসড়কে অবস্থান নেন। তারা যানবাহন চলাচল বন্ধ করে দিলে সড়কের দুই পাশে যানজট তৈরি হয়। সকাল সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধ চলছিল। এর আগে সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পদ্মার মোড় ও বাগবাড়ি এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা একত্র হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে একেএইচ পোশাক কারখানার শ্রমিকেরাও কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পর কারখানা থেকে বেরিয়ে এসে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে অবস্থান নেন। আরও পড়ুন থামেনি পোশাকশ্রমিকদের আন্দোলন, ছড়িয়েছে আরও ০৩ নভেম্বর ২০২৬ আন্দোলনরত শ্রমিকেরা জানান, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে। সাড়ে ১২ হাজার টাকা মজুরিতে পরিবার নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় তারা পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, বেআইনিভাবে শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা বন্ধ এবং অন্যায়ভাবে ছাঁটাই বাতিলের দাবি জানিয়েছেন। অবরোধের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান নূর জানিয়েছেন, তিন দফা দাবিতে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছেন। অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026