1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মঈন খানের শারীরিক অবস্থা স্থিতিশীল : ডা. জাহিদ ২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক প্রধানমন্ত্রী যখন জাপান থাকবেন, রাষ্ট্রদূত থাকবেন ঢাকায় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ নিজেদের ব্যর্থতা স্বীকার করলেন হৃদয় অবৈধ ফোন বন্ধে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর, ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে চান না আফগানিস্তান কোচ বাংলাদেশের বিপক্ষে সিরিজ-সেরা হওয়ার পর নিষিদ্ধ অস্ট্রেলিয়া পেসার

গরমের সঙ্গে বাড়বে লোডশেডিং দেড় থেকে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির শঙ্কা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৯৯ বার দেখা হয়েছে

চলতি এপ্রিলে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে দেশব্যাপী লোডশেডিং বাড়ার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে লোডশেডিং শুরু হয়েছে। কারিগরি ত্রুটির কারণে আদানি বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। এতে লোডশেডিং কিছুটা বাড়তে পারে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানও গত শনিবার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘রোজায় যেমন বলেছিলাম লোডশেডিং হবে না, কিন্তু গ্রীষ্মে সে ব্যাপারে গ্যারান্টি দিয়ে বলতে পারব না’।

পাওয়ার গ্রিড কোম্পানি পিএলসির তথ্যানুযায়ী, গত শনিবার বিকাল ৩টা পর্যন্ত দেশে ৪২৮ মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং হয়। এদিন বিদ্যুতের চাহিদা ছিল ১৪ হাজার মেগাওয়াট। উৎপাদন হয় ১৩ হাজার ৫৫২ মেগাওয়াট। গতকাল বিকাল ৩টা পর্যন্ত দেশে লোডশেডিং হয় ১০০ মেগাওয়াটের। এদিন চাহিদা ছিল ১৩ হাজার ৭৩০ মেগাওয়াট বিদ্যুতের আর উৎপাদন হয় ১৩ হাজার ৬২৫ মেগাওয়াট। বিদ্যুৎ বিভাগের কয়েকজন কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তাপমাত্রা বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই দেশে লোডশেডিং বাড়বে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পূর্বাভাস বলছে, এবার গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে। সে ক্ষেত্রে গ্রীষ্মে এবার দেড় থেকে ২ হাজার মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং হতে পারে। বিশেষ করে অর্থসংকটে জ্বালানি সরবরাহ নিয়ে কিছুটা আশঙ্কা আছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের বকেয়া বিল নিয়েও আছে কিছুটা দুশ্চিন্তা।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026