1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ ঢাকা দক্ষিণে ই-রিকশা নিবন্ধন শুরু, ফরম বিতরণ ৩ নভেম্বর চীনকে এবার রুখে দিল বাংলাদেশ রাহুল গান্ধী কোনো দিন প্রধানমন্ত্রী হতে পারবেন না: অমিত শাহ ২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা ১৬ স্টেশনে নতুন পে-স্কেলের বেতন, পাননি শাহ আমানত বিমানবন্দরের কর্মীরা রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় অ্যাপে সাইবার হামলা হকারদের নিয়ে সিদ্ধান্ত জানালেন ডিএনসিসি প্রশাসক যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চীনকে এবার রুখে দিল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে টানা চার হারের পর পয়েন্ট পেল পিটার গেরহার্ডের দল।

উজ্জীবিত পারফরম্যান্সে এবার চীনকে রুখে দিয়েছেন আমিরুল-আশরাফুলরা। ছবি: বাহফে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সবশেষ মুখোমুখি লড়াইয়ে বিধ্বস্ত হওয়ার স্মৃতি সঙ্গী করে চীনের বিপক্ষে খেলতে নেমে এবার আলো ছড়ালেন আশরাফুল-জিমিরা। শক্তিশালী প্রতিপক্ষকে রুখে দিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ।

ভারতের পাঞ্জাবে রাউন্ড রবিন লিগের ম্যাচে সোমবার চীনকে ১-১ গোলে আটকে দিয়েছে বাংলাদেশ।

গত আইচি-নাগোয়া এশিয়ান গেমসে তাদের বিপক্ষে ৭-১ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল লাল-সবুজেরা।

টানা চার হারের পর পয়েন্টের খাতা খুলল বাংলাদেশ। স্বাগতিক ভারতের বিপক্ষে ১৩-০ ব্যবধানে হেরে আসর শুরুর পর, জাপানের বিপক্ষে ১-০ গোলে হারে বাংলাদেশ। এরপর মালয়েশিয়ার বিপক্ষে ৬-১ এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে হারে দল।

শুক্রবার দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল পান চেন বেন হাই। পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ান আমিরুল-জিমিরা। ৩৮তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আশরাফুলের লক্ষ্যভেদে সমতায় ফিরে বাংলাদেশ।

চীন অবশ্য আক্রমণে আধিপত্য করেছে। তবে, সাতটি পেনাল্টি কর্নারের মাত্র একটি কাজে লাগাতে পারে তারা। দুটি পেনাল্টি কর্নারের কোনোটিই কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

ছয় দলের রাউন্ড রবিন লিগে ২ পয়েন্ট নিয়ে চীন পঞ্চম ও বাংলাদেশ ১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ হয়েছে। এই দুই দল এখন খেলবে স্থান নির্ধারণী ম্যাচে।

২০২১ সালে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিল বাংলাদেশ। ঢাকায় হওয়া সেই আসরে পঞ্চম হয়েছিল দল। দুই আসর পর ফের এবার এই আঙিনায় পা পড়েছে তাদের।

যাদের শ্রমে সমৃদ্ধি, তাদের জীবন কতটা নিরাপদ?

তত্ত্বাবধায়ক সরকারের নতুন কাঠামোর সন্ধানে

শ্রমিকের ঘাম, মালিকের বিলাস এবং ন্যায্য মজুরির প্রশ্ন

স্মৃতিতে তৌফিক: একজন পরামর্শক, একজন বন্ধু

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026