1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ ঢাকা দক্ষিণে ই-রিকশা নিবন্ধন শুরু, ফরম বিতরণ ৩ নভেম্বর চীনকে এবার রুখে দিল বাংলাদেশ রাহুল গান্ধী কোনো দিন প্রধানমন্ত্রী হতে পারবেন না: অমিত শাহ ২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা ১৬ স্টেশনে নতুন পে-স্কেলের বেতন, পাননি শাহ আমানত বিমানবন্দরের কর্মীরা রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় অ্যাপে সাইবার হামলা হকারদের নিয়ে সিদ্ধান্ত জানালেন ডিএনসিসি প্রশাসক যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাহুল গান্ধী কোনো দিন প্রধানমন্ত্রী হতে পারবেন না: অমিত শাহ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী কখনোই প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার (২ নভেম্বর) হায়দরাবাদে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরোধিতা করায় কংগ্রেসের সমালোচনা করেন তিনি। অমিত শাহর অভিযোগ, অনুপ্রবেশকারীদের ভোটব্যাংক রক্ষা করতেই কংগ্রেস এসআইআরের বিরোধিতা করছে।

সমাবেশে অমিত শাহ প্রশ্ন তোলেন, ভোটার তালিকা সংশোধনের কারণেই যদি কংগ্রেস নির্বাচনে পরাজিত হয়ে থাকে, তাহলে যেসব রাজ্যে দলটি ক্ষমতায় নেই, সেখানেও কেন তারা সরকার গঠন করতে পারেনি?

তিনি অভিযোগ করেন, কংগ্রেস ও তাদের সহযোগীরা এসআইআর প্রক্রিয়া বন্ধ করতে চায়, কারণ, অনুপ্রবেশকারীরা তাদের ভোটব্যাংক। ভুয়া ভোটের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করছে দলটি। ভোটার তালিকা থেকে অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্যোগ ঠেকাতেই কংগ্রেস এমন অবস্থান নিয়েছে বলেও দাবি করেন তিনি।

রাহুল গান্ধীর ভোটার তালিকা থেকে ১৩ কোটি বাদ পড়ার দাবির জবাবে অমিত শাহ বলেন, এ তথ্য সঠিক নয়। তাঁর দাবি, বাদ পড়া ১৩ কোটি নামের মধ্যে প্রায় ৬ কোটি ২৫ লাখ ব্যক্তি অন্যত্র স্থানান্তরিত হয়েছেন। ২ কোটি ৮০ লাখ থেকে ৩ কোটি মানুষ মারা গেছেন।

অমিত শাহ বলেন, ‘যাঁরা অন্য জায়গায় চলে গেছেন, তাঁদের কি দুটি জায়গায় ভোট দেওয়ার সুযোগ থাকা উচিত? যাঁরা মারা গেছেন, তাঁদের নাম কি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া উচিত নয়? রাহুল গান্ধী, এই মানুষগুলো যখন আর বেঁচে নেই, তখন তাঁদের হয়ে ভোট দিতে আসবেন কারা?’

এ ছাড়া তেলেঙ্গানার কংগ্রেস সরকারকেও আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর অভিযোগ, রাজ্যটিকে দিল্লির ক্ষমতাকেন্দ্রের জন্য ‘এটিএমে’ পরিণত করেছে কংগ্রেস সরকার।

এ সময় কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোট (ইউপিএ) সরকারের আমলে ১২ লাখ কোটি রুপির দুর্নীতি হয়েছিল বলেও অভিযোগ করেন অমিত শাহ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026