1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মঈন খানের শারীরিক অবস্থা স্থিতিশীল : ডা. জাহিদ ২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক প্রধানমন্ত্রী যখন জাপান থাকবেন, রাষ্ট্রদূত থাকবেন ঢাকায় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ নিজেদের ব্যর্থতা স্বীকার করলেন হৃদয় অবৈধ ফোন বন্ধে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর, ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে চান না আফগানিস্তান কোচ বাংলাদেশের বিপক্ষে সিরিজ-সেরা হওয়ার পর নিষিদ্ধ অস্ট্রেলিয়া পেসার

দ্বন্দ্ব বাড়ছে বড় দুই দলে, সংলাপে কি মিলবে সমাধান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৩২ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

নভেম্বরে তফসিল ঘোষণার পর পাল্টে যেতে পারে দেশের রাজনৈতিক চিত্র। মাঠে শক্তি প্রদর্শনের দুই পক্ষের যে অবস্থান, তা কোথায় গিয়ে থামবে! এ নিয়ে সন্দিহান সবাই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন সংকটে এখন আর সংলাপে সমাধানের পথ নেই। তবে তারা মনে করেন, দেশ ও মানুষের স্বার্থের এক বিন্দুতে আসতে হবে দুইপক্ষকেই।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ২৮ অক্টোবরের মহাসমাবেশ থেকে মহাযাত্রা শুরু হবে। এরপর থেকে সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপি থেমে থাকবে না।

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী থাকবেন।

দলের কেন্দ্র থেকে প্রান্ত, দুই পথে দুই মত। রাজনীতির মাঠের এই দ্বান্দ্বিক অবস্থান দিন যত যাচ্ছে ততবেশি ঘনীভূত হচ্ছে। এর যে সুষ্ঠু সমাধান আপাতত হচ্ছে না, তা বোঝা যাচ্ছে পরস্পর বিরোধী অনঢ় অবস্থানের কারণে।

রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহম্মেদ বলেছেন, যেহেতু এতদিনেও আস্থার পরিবেশ তৈরি হয়নি, স্বভাবতই এমন পরিস্থিতে একপক্ষ সুফল পাবে আরেক পক্ষ বঞ্চিত হবে। বিএনপি প্রায় অর্ধেক জনমতকে নিয়ন্ত্রণ করে তাদেরকে বাদ দিয়ে দুই মেয়াদের পর নির্বাচন, এটা হজম করা সম্ভব নয়।

এই রাজনৈতিক বিশ্লেষকের মতে তফসিল ঘোষণার পর পাল্টে যেতে পারে অনেক চিত্র। এখন তো বড় বড় সব রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চায়। অনেক জুনিয়র নেতাও এমপির হওয়ার স্বপ্ন দেখে। তাই বিএনপির তৃণমূল নেতারা নির্বাচন ছেড়ে দেবে বলে মনে হয় না। এর ফলে বিএনপির মধ্যে আরেক ধরনের বিভাজন তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে।

দেশ ও মানুষের কথা চিন্তা করে, দুই দলকেই একবিন্দুতে আসার আহবান এই বিশ্লেষকের।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026