1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ে ব্রুকের বিধ্বংসী ২০২ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রিজভী স্থানীয় নির্বাচনে সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে দেশে ফেরানো হলো রাষ্ট্রদূতকে আইনের শাসনে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ খুলনায় নদী ভাঙনের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কাছে বেড়িবাঁধের দাবি মঈন খানের শারীরিক অবস্থা স্থিতিশীল : ডা. জাহিদ ২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক প্রধানমন্ত্রী যখন জাপান থাকবেন, রাষ্ট্রদূত থাকবেন ঢাকায়

নাইজেরিয়ায় ৫৩ জনকে হত্যা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৩১৩ বার দেখা হয়েছে

পশ্চিম নাইজেরিয়ার জামফারা অঞ্চলে হামলা চালিয়ে ৫৩ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। একটি ডাকাতদল এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। শনিবার পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।

স্থানীয়রা বলছে, বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে এ হামলার ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে আসা বন্দুকধারীরা জুরমি জেলার কদাওয়া, কাওয়াটা, মাদুবা, গন্ডা সামু, সোলাভা ও আসসওয়া গ্রামে হামলা চালায়। তারা বাসিন্দাদের ওপর গুলি চালায়। ডাকাতদলটি কৃষকদের জমিতে গিয়েও তাদের ওপর আক্রমণ করে।

জামফারা পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহু বলেছেন, শুক্রবার ১৪টি মরদেহ রাজ্যের রাজধানী গুসাউতে নিয়ে যাওয়া হয়েছে। হামলার পর ওই এলাকায় পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আরো ৩৯টি মরদেহ উদ্ধার করে পার্শ্ববর্তী শহর দৌরানে দাফন করা হয়েছে।

এই ঘটনায় জামফারার গভর্নর বেলো মাতোওয়ালে শুক্রবার একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি স্থানীয়দের আহ্বান জানিয়েছেন নিজেদের রক্ষা করা জন্য।
সূত্র : এএফপি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026