দেশের প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন, সামরিক সরঞ্জাম উৎপাদন ও রপ্তানি বাড়াতে ‘জাতীয় প্রতিরক্ষা শিল্প কমিটি’ গঠন করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ১১ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।
গত ১ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিরক্ষা শিল্প উন্নয়ন পরিকল্পনায় দিকনির্দেশনা দেওয়া এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা দেবে এ কমিটি। পাশাপাশি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ও রপ্তানি সংক্রান্ত নীতিগত দিকনির্দেশনা দেওয়া, স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশনা দেওয়া এবং বিভিন্ন পর্যায়ে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ও গবেষণার প্রয়োজনীয়তা নির্ধারণ করবে কমিটি।