1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সৈয়দ ইমতিয়াজ আহমেদ স্মারক বৃত্তি পেলেন ১২ শিক্ষার্থী প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে নোটিস প্রতিরক্ষা শিল্প উন্নয়নে জাতীয় কমিটি, সভাপতি প্রধানমন্ত্রী শিল্পকারখানায় ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন, ১৯ নভেম্বর চালু আমাকে সরাতে গেলে ডেমোক্র্যাটরাই ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প ঢাকায় শুরু হলো আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা ইকবাল সোবহান চৌধুরী হত্যা মামলায় কারাগারে গাছতলায় ঠাঁই হওয়া সেই বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী পোশাক শিল্পে নতুন বেতন দু-এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে নোটিস

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

নোটিস পাওয়ার ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে নিতে এনসিপি আহ্বায়ককে তাগিদ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

সুপ্রিম কোর্টের আইনজীবী হাবিবুর রহমান রেজিস্ট্রি ডাকযোগে বৃহস্পতিবার এ নোটিস পাঠান।

নোটিসে বলা হয়, গত ৩০ অক্টোবর চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে সন্ধ্যার পর প্রচারিত নাহিদ ইসলামের একটি বক্তব্য নোটিসদাতার দৃষ্টিগোচর হয়েছে। ওই বক্তব্যে নাহিদ ইসলাম বলেছিলেন, “চাঁদাবাজি–লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন। দেশ পরিচালনায় তার কোন পরিকল্পনা নাই।”

নাহিদের বক্তব্যের সমালোচনা করে নোটিসে আইনজীবী বলেন, “সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া ঢালাওভাবে তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ তুলে তা চ্যানেল আই ও চ্যানেল ওয়ানের শিরোনামে বারবার প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে একজন সম্মানিত ব্যক্তির চরিত্র হনন করে মারাত্মক অপরাধ ও ভুল করা হয়েছে, যা ক্ষমার অযোগ্য।

“দেশ পরিচালনায় তারেক রহমানের কোনো পরিকল্পনা নেই বলে নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন, তা তার ইশতেহার না পড়া এবং বর্তমানে দেশ পরিচালনায় তারেক রহমানের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত না থাকার কারণে দিয়েছেন। এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপের মত পদে থাকা ব্যক্তির কাছ থেকে এমন অগ্রহণযোগ্য ও কাল্পনিক বক্তব্য জাতি আশা করেনি।”

এ ধরনের বক্তব্যের জন্য নাহিদ ইসলাম জাতির কাছে ক্ষমা চাইবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন দুর্নীতিমুক্ত রাষ্ট্রপতি ছিলেন এবং তার মা খালেদা জিয়া আপসহীন নেত্রী ও দুর্নীতিমুক্ত প্রধানমন্ত্রী ছিলেন মন্তব্য করে নোটিসে বলা হয়, “তাদের ছেলে তারেক রহমান নাহিদ ইসলামের বক্তব্যের অনুরূপ কার্যকলাপ করতে পারেন, তা জাতি কখনো বিশ্বাস ও আশা করে না।”

নোটিস পাওয়ার ১০ দিনের মধ্যে চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে ৩০ অক্টোবর প্রকাশিত বক্তব্য প্রত্যাহার করে নিতে বলা হয়েছে।

অন্যথায় তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলে নোটিসে বলেছেন ওই আইনজীবী।

মসনদে টান ওদের, দমবন্ধ কিন্তু আমাদেরই

ল্যাবে কি ঘুমিয়ে আছে পূর্ণ শিক্ষিত রোবট?

পশুপাখির প্রতি নিষ্ঠুরতা: নিজের পায়ে কুড়াল মারার দীর্ঘ ইতিহাস

তীব্র তাপপ্রবাহ: অনাগত প্রজন্মের জন্য নীরব বিপদ

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026