1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বৃষ্টিতে বন্ধ খেলা প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি শেখ হাসিনা ও রেহানার মামলার প্রতিবেদন দাখিল ৩১ জানুয়ারি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে কতটুকু ক্ষমতা পাবেন নেতানিয়াহু? রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় বেশি খাদ্যশস্য উৎপাদিত এলাকায় সংরক্ষণ অবকাঠামো নির্মাণে অগ্রাধিকার : খাদ্যমন্ত্রী দক্ষ জনশক্তি ও একাধিক ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির ‘শিগগির তিস্তা মহাপরিকল্পনার উন্নয়ন প্রকল্প প্রস্তাব তৈরি’

প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে আজ বৃহস্পতিবার জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির যাত্রা বিলম্বিত হয়েছে।

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকাগামী ফ্লাইট বিজি ৩৭৭ নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে বিমানটি চলতে শুরু করে। এর পাঁচ মিনিট পর ক্যাপ্টেন যাত্রীদের জানান, একটি যান্ত্রিক ত্রুটি শনাক্ত হয়েছে। প্রকৌশলীরা তা সমাধানে কাজ করছেন।

সূত্র আরও জানায়, প্রায় ৪০ মিনিট পর ক্যাপ্টেন আবার ঘোষণা দিয়ে জানান, প্রকৌশলীরা ত্রুটি সমাধানে কাজ চালিয়ে যাওয়ায় বিমানটি আগের অবস্থানে ফিরে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, একটি সমস্যা হয়েছে। আমরা আশা করছি, এর সমাধান হবে।

ফ্লাইটটি ঢাকা-নারিতা রুটে বিমানের নতুন চালু করা বৃহস্পতিবারের ফ্লাইট। ২৯ অক্টোবর থেকে এ রুটে সপ্তাহে দুই দিন ফ্লাইট পরিচালনার কথা ছিল।

বিমানের পরিচালক (বিপণন ও বিক্রয়) মো. আশরাফুল আলম এর আগে জানিয়েছিলেন, জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী বৃহস্পতিবারের অতিরিক্ত ফ্লাইটে দেশে ফিরবেন।

বিমান চলতি বছরের ২৭ জুলাই ঢাকা-নারিতা রুটে ফ্লাইট পুনরায় শুরু করে। প্রথমে সপ্তাহে এক দিন এ রুটে ফ্লাইট পরিচালনা করা হতো।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026