1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বৃষ্টিতে বন্ধ খেলা প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি শেখ হাসিনা ও রেহানার মামলার প্রতিবেদন দাখিল ৩১ জানুয়ারি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে কতটুকু ক্ষমতা পাবেন নেতানিয়াহু? রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় বেশি খাদ্যশস্য উৎপাদিত এলাকায় সংরক্ষণ অবকাঠামো নির্মাণে অগ্রাধিকার : খাদ্যমন্ত্রী দক্ষ জনশক্তি ও একাধিক ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির ‘শিগগির তিস্তা মহাপরিকল্পনার উন্নয়ন প্রকল্প প্রস্তাব তৈরি’

বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরতে চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালির আয়োজন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে স্ট্রোকের লক্ষণ দ্রুত শনাক্ত করা, জরুরি চিকিৎসার ব্যবস্থা করা এবং সময়মতো হাসপাতালে পৌঁছানোর গুরুত্ব তুলে ধরেন হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ চিকিৎসকরা।

বিশ্ব স্ট্রোক দিবসের এবারের প্রতিপাদ্য ‘এভরি মিনিট কাউন্টস’ সামনে রেখে হাসপাতাল কর্তৃপক্ষ ‘অ্যাক্ট-ফাস্ট’ ক্যাম্পেইন শুরু করেছে। এর মূল লক্ষ্য হলো স্ট্রোকের লক্ষণ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং আক্রান্ত ব্যক্তিকে দ্রুত জরুরি চিকিৎসার আওতায় আনা।

অনুষ্ঠানে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার বিনয় কাউল বলেন, স্ট্রোক এমন একটি জরুরি অবস্থা, যেখানে প্রতিটি মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়া গেলে সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ে। অন্যদিকে, চিকিৎসায় বিলম্ব হলে জটিলতা ও ঝুঁকি বাড়তে পারে। তাই স্ট্রোকের লক্ষণ ও করণীয় সম্পর্কে জনসচেতনতা তৈরি করা জরুরি। পেশেন্ট ফোরাম ও র‍্যালির মাধ্যমে এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

এভারকেয়ার হসপিটালস বাংলাদেশ-এর মেডিকেল সার্ভিসেস বিভাগের ডিরেক্টর ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, স্ট্রোকের ক্ষেত্রে প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ। লক্ষণ শনাক্ত করতে দেরি হলে রোগীর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা কমে যেতে পারে, এমনকি জীবনহানির ঝুঁকিও বাড়ে। এ কারণে স্ট্রোক সম্পর্কে সচেতনতা তৈরিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. মো. আনিসুল ইসলাম খান বলেন, স্ট্রোকের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারলে রোগীর অবস্থা বিবেচনায় থ্রম্বোলাইসিস বা অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ানো সম্ভব। এ জন্য স্ট্রোকের লক্ষণ শনাক্ত করা এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।

হাসপাতালের নিউরোলজি বিভাগের কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. সোমেন চৌধুরী বলেন, বিশ্বে প্রতি চারজনের একজন জীবদ্দশায় স্ট্রোকের ঝুঁকিতে থাকেন। মুখ বেঁকে যাওয়া, হাত-পায়ে দুর্বলতা বা অসাড়তা এবং কথা জড়িয়ে যাওয়ার মতো লক্ষণ স্ট্রোকের ইঙ্গিত হতে পারে। স্ট্রোকের সময় মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হতে থাকে। তাই লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা নেওয়া জরুরি। স্ট্রোকের ক্ষেত্রে সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করতেই এ আয়োজন।

পেশেন্ট ফোরামে আরও উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. আমিনুর রহমান (আজাদ) এবং নিউরোলজি বিভাগের অ্যাটেন্ডিং কনসালট্যান্ট ডা. মোহাম্মদ আনোয়ারুল আজিম চৌধুরীসহ হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তারা।

পেশেন্ট ফোরাম শেষে অতিথি, চিকিৎসক, মেডিকেল স্টাফ, রোগীর স্বজন ও স্থানীয়দের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালির মাধ্যমে স্ট্রোকের লক্ষণ দ্রুত শনাক্ত করা, সময় নষ্ট না করে জরুরি চিকিৎসা নেওয়া এবং এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়।

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | বিজনেস বাংলাদেশ.কম.বিডি

ইমেইল : biznessbangladesh@gmail.com

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026