1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ভারতের চোখে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারাজ পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন চীনা মন্ত্রী, কাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ কিছু দক্ষ কর্মীকে বিনা খরচে ইতালি নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে: মাহদী আমিন সৌদির সঙ্গে আলোচনায় ইরানের; বিদেশি সেনামুক্ত আঞ্চলিক নিরাপত্তার আহ্বান আরাঘচির রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর কমার্স ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

বাড়ল অটোগ্যাসের দামও, রাত থেকেই কার্যকর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৭ টাকা ৩৩ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সোমবার এক বার্তায় নতুন দাম ঘোষণা করে কমিশন। আজ রাত ৮টা থেকে এ মূল্য কার্যকর হবে।

এদিকে, ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দামও ২২৩ টাকা বাড়ানো হয়েছে। ফলে নতুন নির্ধারিত দাম দাঁড়িয়েছে ২ হাজার ৬০ টাকা।

বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম, আমদানি ব্যয়, ডলারের বিনিময় হার এবং পরিবহনসহ সংশ্লিষ্ট খরচ বিবেচনায় নিয়ে এলপিজির দাম নির্ধারণ করা হয়। এসব বিষয় প্রতি মাসে পর্যালোচনা করে ভোক্তাপর্যায়ে দাম সমন্বয় করে কমিশন।

তবে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। বাজারে কমিশনের বেঁধে দেওয়া দামে এলপিজি পাওয়া যাচ্ছে কি না, তা নিয়েও ভোক্তাদের মধ্যে উদ্বেগ রয়েছে।

সংশ্লিষ্টদের আশঙ্কা, নতুন করে দাম বাড়ানোর ফলে রান্নার জ্বালানি বাবদ পরিবারের মাসিক ব্যয় আরও বাড়বে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026