1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চার দফায় কমার পর ভরিতে ২,২১৬ টাকা বাড়ল সোনার দাম শব্দতরঙ্গ দিয়ে আগুন নেভানোর যন্ত্র: আন্তর্জাতিক বিজ্ঞান মেলায় স্বর্ণ জিতল কিশোরী জেবিআইসির গভর্নর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলা নিয়ে আলোচনা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা শেরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪ কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ প্রথম সেশনেই ২ উইকেট হারিয়ে মধ্যোহ্ন বিরতিতে বাংলাদেশ দল | Boishakhi Online অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ ফেসবুক লাইভে সরকারের সমালোচনায় গ্রেফতার সেই নারী উদ্যোক্তা সাথী আক্তারের জামিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক

যে কারণে মিরপুরে টেস্টের একাদশে নেই মুশফিক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

মিরপুর টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। ইনজুরির কারণে এই ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছে ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম।

বুধবার (২৮ অক্টোবর) এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ফিজিও বায়েজিদ হোসেন।

বায়েজিদ বলেন, মুশফিকুর রহিম গতকাল (মঙ্গলবার) প্র্যাকটিসের সময় ডান হাতের তর্জনীতে ব্যথা পেয়েছে। এরপর থেকে ও পর্যবেক্ষণে ছিল। আজ সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি হয়নি। এটা একটা কনটিউশন ইনজুরি। আমরা আশা করছি, আগামী তিন দিনের মধ্যে এটা সেরে যাবে এবং পরের টেস্টের জন্য প্রস্তুত থাকবে।

মুশফিকের জায়গায় সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তার। এরপর গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়ে ৩৫০ রানের ইনিংস খেলেছেন। এদিকে চোট কাটিয়ে একাদশে ফিরেছেন লিটন দাস।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026