1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

মিরপুরে প্রথম দু’দিনই পুরো ৯০ ওভারের খেলা হয়নি। প্রথম দিনে সমস্যা হয়ে দাঁড়ায় আলোকস্বল্পতা আর দ্বিতীয় দিনে বাঁধসাধে বৃষ্টি। দু’দিন মিলে খেলা কম হয়েছে প্রায় প্রায় ৩৫ ওভারের মতো। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনের পুরোটাও নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় দিনের প্রথম দুই সেশন দাপট দেখিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। তবে তৃতীয় সেশনে এসে ঘুরে দাঁড়ায় টাইগাররা। দ্রুত উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছে নাজমুল হোসেন শান্তর দল। ফলে প্রাপ্তি আর আক্ষেপের দোলাচল নিয়েই দিন শেষ করেছিল বাংলাদেশ।

গতকাল ব্যাটিংয়ে নেমে ৪৮ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৩৪ রান করে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৪৫ বল খেলে ৪৩ রানে অপরাজিত আছেন তেজনারায়ণ চন্দ্রপল আর ২২ বলে ১৫ রানে জাস্টিন গ্রেভস। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে করেছিল ২৭১২ রান। ফলে ক্যারিবীয়ানরা এখনো পিছিয়ে আছে ১৩৮ রানে।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) তৃতীয় দিনের প্রথম সেশনটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। সকালের ফ্রেশ উইকেটের সুবিধা কাজে লাগিয়ে যতটা সম্ভব পারা যায় ওয়েস্ট ইন্ডিজের উইকেট তুলে নিতে হবে।

বাংলাদেশ প্রথম ইনিংস : ৯৭.৪ ওভারে ২৭২/১০ (তামিম ৭, মুমিনুল ২৮, শান্ত ১৯, হৃদয় ৪২, সাদমান ১০৫, মিরাজ ১৫, নাঈম ৫, হাসান ৬, তাইজুল ১, শরিফুল০, লিটন ৩৪*; সিলস ১৩-৪-২৯-১, জোসেফ ১৫-৩-৪১-২, রোস্টন ১৩-১-৫৩-০, গ্রেভস ১০-৪-৩০-০, বিশপ ২৩-২-৬১-২, ওয়ারিকান ২৩.৪-৪-৫৩-৫)

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : ৪৮ ওভারে ১৩৪/৪ (কিং ১৫, ক্যাম্পবেল ৫৪, হজ ৭, আমির ০, চন্দ্রপল ৪৩*, গ্রেভস ১৫*; হাসান ৬-১-২৫-১, শরিফুল ৫-১-১৭-০, মিরাজ ১৯-৪-৪৪-১, তাইজুল ১৫-৩-৪৪-২, নাঈম ৩-০-৪-০)

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026