1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে দাদাকে স্মরণ করে আবেগে কাঁদলেন বিশ্বচ্যাম্পিয়ন আন্তোনেল্লি ৫ দফা দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিজিটাল রূপান্তর ও সাইবার নিরাপত্তায় সুইডেনের সহযোগিতা চাইলেন আইসিটি মন্ত্রী অবশেষে কে হতে যাচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী? যা জানা গেল রাজিব পরিবহন বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ ঢাকা দক্ষিণে ই-রিকশা নিবন্ধন শুরু, ফরম বিতরণ ৩ নভেম্বর চীনকে এবার রুখে দিল বাংলাদেশ রাহুল গান্ধী কোনো দিন প্রধানমন্ত্রী হতে পারবেন না: অমিত শাহ

সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। এবার সেই দেশে ভালোবাসার খোঁজে আমন্ত্রণ জানানো হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের অবিবাহিত ও সিঙ্গেল মানুষদের। শুধু ডেটিং বা পরিচিত হওয়ার সুযোগই নয়, নির্বাচিত ১৬ জনের জন্য থাকছে ফিনল্যান্ডে চার দিনের সম্পূর্ণ বিনা খরচের ভ্রমণ, বিমান টিকিট, হোটেলে থাকার ব্যবস্থা, খাবার এবং নানা আয়োজন। ব্যতিক্রমী এই উদ্যোগের নাম ‘ফিনিশ ডিনার ডেট’। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে হেলসিঙ্কি ও ট্যাম্পিয়ারে আয়োজন করা হবে বিশেষ এই ডিনার ডেট। সেখানে ফিনল্যান্ডের স্থানীয় সিঙ্গেলদের সঙ্গে একই টেবিলে খাবার খাওয়ার পাশাপাশি নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন নির্বাচিত বিদেশি অতিথিরা। ফিনল্যান্ডের পর্যটন সংস্থা ভিজিট ফিনল্যান্ড গত ২০ অক্টোবর এই বিশেষ প্রচারণার ঘোষণা দেয়। দেশটির খাবার, সংস্কৃতি, প্রকৃতি, আতিথেয়তা এবং মানুষের সঙ্গে আন্তর্জাতিক পর্যটকদের পরিচয় করিয়ে দেওয়াই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। ভিজিট ফিনল্যান্ডের ঘোষণা অনুযায়ী, মোট ১৬ জন আন্তর্জাতিক সিঙ্গেলকে নির্বাচিত করা হবে। তাদের মধ্যে আটজন অংশ নেবেন হেলসিঙ্কি অঞ্চলের আয়োজনে এবং বাকি আটজন যাবেন ট্যাম্পিয়ারে, যা ফিনল্যান্ডের লেকল্যান্ড অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। তবে এটি একান্তে দুজনের মুখোমুখি ব্লাইন্ড ডেট নয়। বরং আটজন আন্তর্জাতিক অতিথি এবং স্থানীয় দুইজন সিঙ্গেলের অংশগ্রহণে আয়োজন করা হবে গ্রুপ ডিনার। অর্থাৎ প্রতিটি আয়োজনে মোট ১০ জন একসঙ্গে খাবার টেবিলে বসবেন। নির্বাচিত হওয়ার পর অংশগ্রহণ নিশ্চিত করলে তাদের জানানো হবে, হেলসিঙ্কি নাকি ট্যাম্পিয়ারে যেতে হবে। এই গন্তব্য নির্ধারণও রাখা হয়েছে চমক হিসেবে। খাবারের টেবিলে থাকছে বিখ্যাত শেফদের বিশেষ আয়োজন হেলসিঙ্কি অঞ্চলের মেনু তৈরি করবেন বিখ্যাত শেফ অ্যাডেলে কিনুনেন। তিনি হেলসিঙ্কির জনপ্রিয় ক্যাফে সাভয়ের প্রধান শেফ। ফিনল্যান্ডের মাস্টারশেফ প্রফেশনালসেও অংশ নিয়েছেন তিনি। অন্যদিকে ট্যাম্পিয়ারের আয়োজনের খাবারের মেনু তৈরি করবেন শেফ হেনরি টিকানেন। তিনি রেস্তোরাঁ গোস্তার সঙ্গে যুক্ত এবং আন্তর্জাতিক শেফ প্রতিযোগিতা ‘বোকাস ডি’অরে’ ফিনল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০০১ সালে নির্বাচিত হয়েছিলেন ফিনল্যান্ডের বর্ষসেরা শেফ। অতিথিরা শুধু খাবার উপভোগ করবেন না, বরং ফিনল্যান্ডের প্রকৃতি, স্থানীয় উপাদান, ঐতিহ্য এবং আঞ্চলিক খাদ্যসংস্কৃতি সম্পর্কেও জানার সুযোগ পাবেন। এই আয়োজনের পেছনে রয়েছে ফিনল্যান্ডের একটি আলোচিত ডেটিং ট্রেন্ড, যার নাম ‘সিঙ্কুকোরি’। ফিনিশ ভাষায় শব্দটির অর্থ সিঙ্গেলদের ঝুড়ি। ফিনল্যান্ডের কিছু সুপারমার্কেটে অবিবাহিত বা সিঙ্গেল ব্যক্তিরা কেনাকাটার সময় গোলাপি রঙের বিশেষ ঝুড়ি ব্যবহার করেন। এর মাধ্যমে তারা অন্যদের জানান যে, তারা সিঙ্গেল এবং নতুন কারও সঙ্গে পরিচিত হতে আগ্রহী। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ব্যতিক্রমী ট্রেন্ডটি বেশ জনপ্রিয়তা পায়। সেই ধারণা থেকেই এবার আন্তর্জাতিক পর্যায়ে নতুন পরিচিতি ও সম্পর্ক তৈরির সুযোগ করে দিতে ‘ফিনিশ ডিনার ডেট’ আয়োজনের পরিকল্পনা করেছে ভিজিট ফিনল্যান্ড। আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশের সিঙ্গেল প্রাপ্তবয়স্করা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আবেদনের ক্ষেত্রে কয়েকটি শর্ত রয়েছে * আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। সর্বোচ্চ বয়সের কোনো সীমা নেই। * আবেদনকারীকে সিঙ্গেল হতে হবে অথবা নতুন সম্পর্কে পরিচিত হওয়ার জন্য উন্মুক্ত থাকতে হবে। * ফিনল্যান্ডে বসবাসকারী ব্যক্তিরা এই আয়োজনের জন্য আবেদন করতে পারবেন না। * আবেদন করতে হবে ব্যক্তিগতভাবে। একসঙ্গে দুজনের আবেদন গ্রহণ করা হবে না। * ইংরেজিতে কথা বলা ও বোঝার সক্ষমতা থাকতে হবে, কারণ পুরো আয়োজন পরিচালিত হবে ইংরেজিতে। আগ্রহীদের আবেদন করতে হবে দুটি ধাপে। প্রথম ধাপ: ইংরেজিতে একটি ভিডিও তৈরি। আবেদনকারীকে ইংরেজিতে একটি ছোট ভিডিও তৈরি করতে হবে। সেখানে একটি প্রশ্নের উত্তর দিতে হবে: “হোয়াট উড ইউ সার্ভ অন আ ডিনার ডেট, এন্ড হোয় ?” অর্থাৎ, কারও সঙ্গে ডিনার ডেটে গেলে আপনি কী খাবার পরিবেশন করতে চাইবেন এবং কেন? নিজের পছন্দ, ব্যক্তিত্ব ও সৃজনশীলতা তুলে ধরে ভিডিওটি তৈরি করতে হবে। এরপর ভিডিওটি ইনস্টাগ্রাম, টিকটক অথবা ইউটিউব-এ প্রকাশ করতে হবে। ভিডিওর সঙ্গে ব্যবহার করতে হবে #FinnishDinnerDate হ্যাশট্যাগ। প্ল্যাটফর্ম অনুযায়ী ভিজিট ফিনল্যান্ডের অ্যাকাউন্ট ট্যাগ করতে হবে: * ইনস্টাগ্রাম: @ourfinland * টিকটক: @visitfinland.com * ইউটিউব: @VisitFinland ইনস্টাগ্রাম ও টিকটক-এ ভিডিও প্রকাশ করলে প্রোফাইল অবশ্যই পাবলিক রাখতে হবে। তবে প্রকাশ্যে ভিডিও দিতে না চাইলে ইউটিউব-এ আনলিস্টেড ভিডিও হিসেবেও আপলোড করা যাবে। দ্বিতীয় ধাপ: অনলাইন আবেদন ফরম পূরণ ভিডিও প্রকাশের পর ভিজিট ফিনল্যান্ডের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। সেখানে নিজের ভিডিওর লিংক যুক্ত করতে হবে। শুধু ভিডিও প্রকাশ করলেই আবেদন সম্পন্ন হবে না। অনলাইন ফরমও পূরণ করতে হবে। আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইট: Visit Finland – Finnish Dinner Date⁠। আবেদনের শেষ সময় ও বিজয়ী ঘোষণা এই বিশেষ আয়োজনে আবেদনের শেষ সময় আগামী ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার। ফিনল্যান্ডের স্থানীয় সময় সকাল ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। নির্বাচিত ১৬ জনের নাম আগামী ১ ডিসেম্বর ২০২৬ তারিখে ভিজিট ফিনল্যান্ডের Instagram ও TikTok অ্যাকাউন্টে প্রকাশ করা হবে। নির্বাচিত ব্যক্তিদের সঙ্গেও সরাসরি যোগাযোগ করবে আয়োজক কর্তৃপক্ষ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026