1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩, মামলা ৪০ ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ নোবেল শান্তি পুরস্কার না পেয়ে ফের ট্রাম্পের ক্ষোভ বরিশালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : জীবনের অভিজ্ঞতার বাস্তব কণ্ঠস্বর শুনি প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, বুঝতে পারিনি আপনিই ভারতের আসল বস, আমাকে ক্ষমা করে দিন: মাস্ক আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, মানসিক সুস্থতায় সচেতনতার আহ্বান | Boishakhi Online নাভি পিল্লাইকে শান্তিতে নোবেল দিয়ে ‘ইসরায়েলবিরোধী ঘৃণাকে’ বৈধতা দেওয়া হয়েছে: ইসরায়েল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ

নোবেল শান্তি পুরস্কার না পেয়ে ফের ট্রাম্পের ক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় আবারও ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এ বছর যিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, ‘কখনও তার নামও শুনিনি’।

একই সঙ্গে তার দাবি, পুরস্কারটি পাওয়া উচিত ছিল যুক্তরাষ্ট্রের। আর দেশটির প্রেসিডেন্ট হিসেবে সেটি তারই প্রাপ্য ছিল। খবর এএফপির।

স্থানীয় সময় শুক্রবার (০৯ অক্টােবর) নিউইয়র্কের সিরাকিউজে সমর্থকদের এক সমাবেশে ট্রাম্প বলেন, নোবেল শান্তি পুরস্কার চরমপন্থী মতাদর্শে বিশ্বাসী এমন একদল মানুষের কারণে চিরতরে তার মর্যাদা হারিয়েছে। তারা গণতন্ত্রবিরোধী ও প্রকৃতপক্ষে সভ্যতার শত্রু।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, নোবেল শান্তি পুরস্কারটি দেওয়া উচিত ছিল যুক্তরাষ্ট্রকে, আর সেই পুরস্কারের প্রতিনিধিত্ব করার কথা ছিল আপনাদের প্রেসিডেন্ট হিসেবে আমাকে।

এ সময় পুরস্কার বিজয়ী সম্পর্কে নিজের অনাগ্রহ প্রকাশ করে ট্রাম্প বলেন, তিনি ওই বিজয়ীর নাম কখনও শোনেননি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026