1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বছর শেষে মূল্যস্ফীতি উঠবে ১০.৯ শতাংশে: আইএমএফ শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে শিক্ষকদের এআই জানা জরুরি: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-কিরগিজস্তান অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ভারতের বহুজাতিক বিমান মহড়া ‘তরং শক্তি-২৬’-এ প্রথমবার অংশ নিল বাংলাদেশ নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনি বিতর্ক নিউইয়র্কে ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা সরকারের দেশকে এগিয়ে নিতে কৃষক ও কৃষিকে গুরুত্ব দিতে হবে: কৃষিমন্ত্রী ৩১ মার্চ পর্যন্ত অফশোর বিডিংয়ের সময় বাড়াল বাংলাদেশ ঢাকা-কুমিল্লা ‘এলিভেটেড কর্ডলাইন’ হচ্ছে, সময় কমবে ২ ঘণ্টা: উপদেষ্টা জাহেদ সৌদির বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ৮২ ফ্লাইট ব্যাহত, বিপাকে ১৩ হাজার যাত্রী

ঢাকা-কুমিল্লা ‘এলিভেটেড কর্ডলাইন’ হচ্ছে, সময় কমবে ২ ঘণ্টা: উপদেষ্টা জাহেদ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

জমি অধিগ্রহণের পর প্রকল্প বাস্তবায়নে সময় লাগবে চার বছর, বলেন তিনি।

সচিবালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ‘এলিভেটেড কর্ডলাইন’ করার বিষয়ে সরকারের উদ্যোগের কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

তিনি বলেন, “ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত নতুন কর্ডলাইন স্থাপনের উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। ৮১ কিলোমিটার দীর্ঘ এ পথ পুরোটাই হবে এলিভেটেড।”

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উদেষ্টা জাহেদ সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরছিলেন।

গেল ১১ জুন বিএনপির নতুন সরকার চলতি ২০২৬-২৭ অর্থবছরের যে বাজেট ঘোষণা করেছে, সেখানে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ঢাকা-কুমিল্লা অংশে কর্ডলাইন নির্মাণ করা হবে, যার ফলে এ পথের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমে আসবে।

এর ফলে ঢাকা থেকে যাতায়াতের সময় দেড় থেকে দুই ঘণ্টা কমে যাবে তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, “পুরো রেলপথ এলিভেটেড হওয়ায় প্রায় ৩২২ একর জমি সাশ্রয় হবে।”

প্রাথমিকভাবে প্রকল্পের খরচ ৮৩,৯০১ কোটি টাকা ধরা হয়েছে জানিয়েছে তিনি বলেন, জমি অধিগ্রহণের পর প্রকল্প বাস্তবায়নে সময় লাগবে চার বছর।

“এখানে একটা তথ্য একটু যুক্ত করার ব্যাপার (আছে), সেটা হচ্ছে এলিভেটেড হওয়ার ব্যাপারটা ফাইনালি সিদ্ধান্ত হবে সরকারের সর্বোচ্চ পর্যায়ে।”

ফুটপাত: নেপথ্যের চক্র, কালো অর্থনীতি ও উচ্ছেদ নাটক

নির্মাণকাজে রডের বদলে বাঁশ: স্রেফ অনিয়ম, নাকি আরও গুরুতর কোনো প্রশ্ন?

তৌফিক ইমরোজ খালিদী: ডিজিটাল সংবাদপত্রের পথিকৃৎ

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026