1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বছর শেষে মূল্যস্ফীতি উঠবে ১০.৯ শতাংশে: আইএমএফ শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে শিক্ষকদের এআই জানা জরুরি: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-কিরগিজস্তান অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ভারতের বহুজাতিক বিমান মহড়া ‘তরং শক্তি-২৬’-এ প্রথমবার অংশ নিল বাংলাদেশ নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনি বিতর্ক নিউইয়র্কে ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা সরকারের দেশকে এগিয়ে নিতে কৃষক ও কৃষিকে গুরুত্ব দিতে হবে: কৃষিমন্ত্রী ৩১ মার্চ পর্যন্ত অফশোর বিডিংয়ের সময় বাড়াল বাংলাদেশ ঢাকা-কুমিল্লা ‘এলিভেটেড কর্ডলাইন’ হচ্ছে, সময় কমবে ২ ঘণ্টা: উপদেষ্টা জাহেদ সৌদির বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ৮২ ফ্লাইট ব্যাহত, বিপাকে ১৩ হাজার যাত্রী

শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে শিক্ষকদের এআই জানা জরুরি: শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) গুরুত্ব অপরিসীম। তথ্যপ্রযুক্তিতে আধুনিক শিক্ষার্থীরা এখন অনেক দক্ষ; তাই তাদের সঠিকভাবে পাঠদান করতে শিক্ষকদেরও প্রযুক্তি ও এআই বিষয়ে গভীর জ্ঞান অর্জন করতে হবে।

মঙ্গলবার বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) ‘৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘যে শিক্ষার্থী পেছনের বেঞ্চে বসে থাকে এবং প্রশ্ন করার সাহস পায় না, তাকে প্রশ্ন করার সুযোগ করে দেওয়াই একজন আদর্শ শিক্ষকের প্রধান দায়িত্ব।’

শিক্ষা ও শিক্ষকমণ্ডলির সার্বিক উন্নয়নে গবেষণার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে আগামীর আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দল-মতের ঊর্ধ্বে উঠে সকল শিক্ষককে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত ৬১৩ জন কর্মকর্তা আট দিনব্যাপী এই ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী জানান, এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দু’টি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা গ্রহণের পরিকল্পনা করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের মূল্যবান বছর নষ্ট হবে না। তবে পুনঃপরীক্ষাতেও উত্তীর্ণ হতে না পারলে তাদের কারিগরি বা ভোকেশনাল শিক্ষাধারায় স্থানান্তরের পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026