1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বছর শেষে মূল্যস্ফীতি উঠবে ১০.৯ শতাংশে: আইএমএফ শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে শিক্ষকদের এআই জানা জরুরি: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-কিরগিজস্তান অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ভারতের বহুজাতিক বিমান মহড়া ‘তরং শক্তি-২৬’-এ প্রথমবার অংশ নিল বাংলাদেশ নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনি বিতর্ক নিউইয়র্কে ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা সরকারের দেশকে এগিয়ে নিতে কৃষক ও কৃষিকে গুরুত্ব দিতে হবে: কৃষিমন্ত্রী ৩১ মার্চ পর্যন্ত অফশোর বিডিংয়ের সময় বাড়াল বাংলাদেশ ঢাকা-কুমিল্লা ‘এলিভেটেড কর্ডলাইন’ হচ্ছে, সময় কমবে ২ ঘণ্টা: উপদেষ্টা জাহেদ সৌদির বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ৮২ ফ্লাইট ব্যাহত, বিপাকে ১৩ হাজার যাত্রী

নিউইয়র্কে ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা সরকারের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহভাজন একটি গোষ্ঠী এ ঘটনার সঙ্গে জড়িত বলে মনে করছে সরকার। মঙ্গলবার(১৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নোবেল শান্তি পুরস্কারজয়ী ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মহলে অত্যন্ত সম্মানিত। বিদেশের মাটিতে তাকে হয়রানি করে জড়িত ব্যক্তিরা বিশ্বদরবারে বাংলাদেশ ও দেশের সব নাগরিকের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে নিউইয়র্কে বাংলাদেশের মিশনকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রসঙ্গত,যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার (১২ অক্টোবর) ৮ নম্বর টার্মিনালে ড. মুহাম্মদ ইউনূস পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাকে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনাল দিয়ে হুইলচেয়ারে করে বের হওয়ার সময় কয়েকজন প্রবাসী তাকে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য করেন। তাদের কেউ কেউ ‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’, ‘গো ব্যাক’, ‘ইউ ডেস্ট্রয়ড ডেমোক্রেসি’ এবং ‘ইউ কিল্ড থাউজেন্ডস অব পুলিশ’ বলে স্লোগান দেন। ভিডিওতে দেখা যায়, এ সময় নিরাপত্তাকর্মীরা ড. ইউনূসকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন। উপস্থিত কয়েকজনের ভাষ্য অনুযায়ী, পরে তিনি ও তার সঙ্গে থাকা লামিয়া মোর্শেদ দ্রুত বিমানবন্দরের ভেতরে চলে যান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026