1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বছর শেষে মূল্যস্ফীতি উঠবে ১০.৯ শতাংশে: আইএমএফ শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে শিক্ষকদের এআই জানা জরুরি: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-কিরগিজস্তান অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ভারতের বহুজাতিক বিমান মহড়া ‘তরং শক্তি-২৬’-এ প্রথমবার অংশ নিল বাংলাদেশ নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনি বিতর্ক নিউইয়র্কে ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা সরকারের দেশকে এগিয়ে নিতে কৃষক ও কৃষিকে গুরুত্ব দিতে হবে: কৃষিমন্ত্রী ৩১ মার্চ পর্যন্ত অফশোর বিডিংয়ের সময় বাড়াল বাংলাদেশ ঢাকা-কুমিল্লা ‘এলিভেটেড কর্ডলাইন’ হচ্ছে, সময় কমবে ২ ঘণ্টা: উপদেষ্টা জাহেদ সৌদির বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ৮২ ফ্লাইট ব্যাহত, বিপাকে ১৩ হাজার যাত্রী

বছর শেষে মূল্যস্ফীতি উঠবে ১০.৯ শতাংশে: আইএমএফ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

জিডিপি প্রবৃদ্ধিও ৩.২ শতাংশে নামবে বলে পূর্বাভাসে বলেছে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটি।

পেট্রোল পাম্পে তেল নিতে ভিড়। ফাইল ছবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ দুই সূচক জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের কথা বলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

চলতি ২০২৬-২৭ অর্থবছর শেষে মূল্যস্ফীতির পারদ গিয়ে ঠেকবে ১০ দশমিক ৯ শতাংশে আর জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ২ শতাংশে নামার আভাস দিয়েছে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটি।

সবশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের অক্টোবর সংস্করণে এ পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিশ্ব ব্যাংক ও আইএমএফের বার্ষিক সভা চলাকালে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

আইএমএফের জিডিপি প্রবৃদ্ধির এ পূর্বাভাস বিশ্ব ব্যাংক ও এডিবির পূর্বাভাসের চেয়ে কম। এমনকি মহামারীর ধাক্কায় নেমে যাওয়া প্রবৃদ্ধির চেয়ে কম।

কোভিডের সময় ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশে ৩ দশমিক ৪৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল।

আইএমএফের পূর্বাভাস ঠিক হলে প্রায় চার দশকের মধ্যে সবচেয়ে কম জিডিপি প্রবৃদ্ধি দেখবে বাংলাদেশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বিশ্লেষণে দেখা যায়, ১৯৮৮-৮৯ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ১১ শতাংশ। এরপর আইএমএফের পূর্বাভাসের চেয়ে কম প্রবৃদ্ধি আর হয়নি।

এর আগে গত এপ্রিল সংস্করণে চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের ৪ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হওয়ার পূর্বাভাস দিয়েছিল আইএমএফ। নতুন পূর্বাভাসে তা ১ দশমিক ১০ শতাংশীয় পয়েন্ট কমানো হয়েছে।

অপরদিকে বিশ্ব ব্যাংক গত ৬ অক্টোবর ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ এ চলতি অর্থবছরে ৩ দশমিক ৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের পূর্বাভাস দিয়েছে। মূল্যস্ফীতিও বাড়বে বলে আভাস দিলেও তা কত হতে পারে তা বলেনি সংস্থাটি।

এছাড়া এডিবি গত ২৩ সেপ্টেম্বর প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে (এডিও) জিডিপি প্রবৃদ্ধি ৪ শতাংশ হওয়ার আভাস দেয়। আর মূল্যস্ফীতি বেড়ে ৯ শতাংশে ওঠার পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি।

২০২৬-২৭ অর্থবছরে ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে বলে লক্ষ্য ধরেছে বিএনপি সরকার। আর ২০২৫-২৬ অর্থবছরে জিডিপির সাময়িক হিসাবে প্রবৃদ্ধি ৪ দশমিক ১৪ শতাংশ হওয়ার তথ্য দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

ফুটপাত: নেপথ্যের চক্র, কালো অর্থনীতি ও উচ্ছেদ নাটক

নির্মাণকাজে রডের বদলে বাঁশ: স্রেফ অনিয়ম, নাকি আরও গুরুতর কোনো প্রশ্ন?

তৌফিক ইমরোজ খালিদী: ডিজিটাল সংবাদপত্রের পথিকৃৎ

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026