1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অবসরের আগে আবারও জাতীয় দলে ফিরতে চান জাহানারা মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ মাঠ থেকেই বিদায় নিতে চান জাহানারা যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় ৩ শিশুসহ নিহত ৪ ইয়েমেনে এবার প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়ল ৫ ক্ষেপণাস্ত্র, বেঁচে গেলেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৪ পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরেও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২ বাঁশখালীতে জেএসইউএসের বিশ্ব শিক্ষক দিবস পালন রংপুরের কারখানা পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার

অবসরের আগে আবারও জাতীয় দলে ফিরতে চান জাহানারা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর আগে আবারও বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান সাবেক অধিনায়ক ও পেসার জাহানারা আলম। জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে ফেরার ইচ্ছার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করে বিসিবির নারী বিভাগের প্রধান রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন, এ নিয়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দল থেকে নিজের নেওয়া বিরতি শেষ করে ক্যারিয়ারের শেষ পর্যায়ে আবারও দেশের প্রতিনিধিত্ব করতে চান জাহানারা। ২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি। এরপর মানসিকভাবে প্রস্তুত না থাকায় গত বছরের শুরুতে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতি নেন এই পেসার। পরে অস্ট্রেলিয়ায় চলে যান। এরপর থেকে বাংলাদেশের জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেটের কোনো পর্যায়েই অংশ নেননি তিনি।

৩৩ বছর বয়সী জাহানারা এবার জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন বিসিবির কাছে। মাঠে থেকেই পেশাদার ক্রিকেটকে বিদায় জানাতে চান তিনি।

এ প্রসঙ্গে বিসিবির নারী বিভাগের প্রধান রফিকুল ইসলাম বাবু বলেন, ‘হ্যাঁ, সে (জাহানারা) আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল এবং জোর দিয়ে বলেছিল যে সে ফিরে আসতে চায় ও খেলতে চায়।’

জাহানারা জাতীয় দলে খেলে অবসর নিতে চান এবং সে জন্যই নিজেকে ফিট রেখেছেন বলে জানিয়েছেন বাবু। দলীয় কোন্দলে বিশ্বাসী নন বলেও উল্লেখ করেন তিনি। বাবুর ভাষ্য, সে বলেছে, আমি জাতীয় দলে খেলে অবসর নিতে চাই, আর সে কারণেই আমি নিজেকে এতটা ফিট রেখেছি। আমি কোনো ধরনের দলীয় কোন্দলে বিশ্বাসী নই। অনেকের সঙ্গে অনেকের ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে এসব একেবারেই অগ্রহণযোগ্য।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে জাতীয় দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানিসহ একাধিক অভিযোগ তুলে আলোচনায় আসেন জাহানারা। অভিযোগের পর বিসিবি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে। কমিটির তদন্তে জাহানারার করা চারটি সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে দুটির প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানায় বিসিবি। পরে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মঞ্জুরুল ইসলামকে বিসিবির আওতাধীন সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়।

বাংলাদেশের হয়ে ৫২টি ওয়ানডে ও ৮৩টি টি-টোয়েন্টি খেলেছেন জাহানারা। দেশের নারী ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ এই পেসার এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশের পর তার প্রত্যাবর্তন নিয়ে বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে দেশের ক্রিকেটাঙ্গন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026