1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আলবার্টার স্বাধীনতা প্রশ্নে গণভোটের আগে কানাডার প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক ঋণপ্রস্তাব চূড়ান্ত করতে আইএমএফের সঙ্গে আগামী দুই সপ্তাহ আলোচনা করবে বাংলাদেশ: অর্থমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন’ ২৮ নভেম্বর ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপ শিগগির, হাসিনাকে ফেরাতে দিল্লিকে চাপ দেবে ঢাকা অবসরের আগে আবারও জাতীয় দলে ফিরতে চান জাহানারা মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ মাঠ থেকেই বিদায় নিতে চান জাহানারা যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় ৩ শিশুসহ নিহত ৪ ইয়েমেনে এবার প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়ল ৫ ক্ষেপণাস্ত্র, বেঁচে গেলেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন’ ২৮ নভেম্বর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) অধিভুক্ত দেশের দুই হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’।

রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ জাতীয় সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষায় প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠা এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এ সম্মিলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবর্তিত জাতীয় ও বৈশ্বিক বাস্তবতায় দক্ষ মানবসম্পদ তৈরি এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও সার্বিক মান উন্নয়নে অধ্যক্ষদের আরও কার্যকর ভূমিকা পালনে উদ্বুদ্ধ করাও এ আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য।

সম্মিলনের মাধ্যমে অধ্যক্ষবৃন্দ জাতীয় শিক্ষানীতি, সরকারের শিক্ষাদর্শন, উচ্চশিক্ষার উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনি ইশতেহারে ঘোষিত শিক্ষা-সংক্রান্ত নানা অঙ্গীকার বাস্তবায়ন সম্পর্কে সরাসরি প্রয়োজনীয় দিকনির্দেশনা লাভ করবেন।

একই সঙ্গে কলেজ শিক্ষার মানোন্নয়নে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও অগ্রাধিকার সম্পর্কে বিস্তারিত ধারণা লাভের সুযোগ তৈরি হবে।

শিক্ষকদের সুবিধার্থে অনলাইন নিবন্ধনের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। নিবন্ধন সম্পন্ন করার পরই কেবল সম্মিলনে অংশগ্রহণের অনুমতি প্রদান করা হবে।

অনিবার্য কোনো কারণে কোনো অধ্যক্ষ সম্মিলনে সশরীরে উপস্থিত হতে অপারগ হলে, তার পরিবর্তে সংশ্লিষ্ট কলেজের উপাধ্যক্ষকে নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026