1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত সুন্দরবনে বাঘ-মানুষের সংঘাত ঠেকাতে নাইলনের বেড়া আলবার্টার স্বাধীনতা প্রশ্নে গণভোটের আগে কানাডার প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক ঋণপ্রস্তাব চূড়ান্ত করতে আইএমএফের সঙ্গে আগামী দুই সপ্তাহ আলোচনা করবে বাংলাদেশ: অর্থমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন’ ২৮ নভেম্বর ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপ শিগগির, হাসিনাকে ফেরাতে দিল্লিকে চাপ দেবে ঢাকা অবসরের আগে আবারও জাতীয় দলে ফিরতে চান জাহানারা মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

ঋণপ্রস্তাব চূড়ান্ত করতে আইএমএফের সঙ্গে আগামী দুই সপ্তাহ আলোচনা করবে বাংলাদেশ: অর্থমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

ঋণপ্রস্তাবের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহ থেকে দুই সপ্তাহ ধরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশ আরও আলোচনা করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, ঋণপ্রস্তাবের যেসব বিষয় এখনো অমীমাংসিত রয়েছে, সেগুলো চূড়ান্ত করাই এ আলোচনার লক্ষ্য।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, 'ইন প্রিন্সিপাল (নীতিগতভাবে) সবকিছু ঠিক আছে। এখন বিষয়টা কিভাবে ক্লোজ (চূড়ান্ত) করবো, সেটা নিয়ে দুই টিম বসবো।'

তিনি বলেন, 'বিশ্বব্যাংক, আইএমএফসহ বিভিন্ন বহুপাক্ষিক সংস্থা বাংলাদেশকে অর্থায়নের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে।'

আমির খসরু বলেন, আগামী বছরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন সহযোগীরাও এ বিষয়ে একমত।

তিনি আরও বলেন, 'বিশ্বব্যাংকের সঙ্গে কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক (সিপিএফ) স্বাক্ষরের প্রস্তাব দিয়েছে ঢাকা।'

অর্থমন্ত্রী জানিয়েছেন, সরকার আগামী পাঁচ বছরের জন্য একটি উন্নয়ন কাঠামো তৈরি করেছে।

উল্লেখ্য, আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভা চলাকালে এসব মন্তব্য করেন অর্থমন্ত্রী। ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত থাইল্যান্ডের ব্যাংককে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026