1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত সুন্দরবনে বাঘ-মানুষের সংঘাত ঠেকাতে নাইলনের বেড়া আলবার্টার স্বাধীনতা প্রশ্নে গণভোটের আগে কানাডার প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক ঋণপ্রস্তাব চূড়ান্ত করতে আইএমএফের সঙ্গে আগামী দুই সপ্তাহ আলোচনা করবে বাংলাদেশ: অর্থমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন’ ২৮ নভেম্বর ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপ শিগগির, হাসিনাকে ফেরাতে দিল্লিকে চাপ দেবে ঢাকা অবসরের আগে আবারও জাতীয় দলে ফিরতে চান জাহানারা মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।

বুধবার (১৪ অক্টোবর) লিসবনে একটি বই প্রকাশনা অনুষ্ঠানে রোনালদোর জাতীয় দলে ফেরার বিষয়ে নিজের আশঙ্কার কথা জানান এলমা। সেখানে তিনি বলেন, ‘হ্যাঁ বলার চেয়ে না বলার সম্ভাবনাই বেশি।’

রোনালদো ও জেসুসের সম্পর্কের অবনতির প্রসঙ্গে এলমা বলেন, ‘আমার মনে হয়, ক্রিশ্চিয়ানো ও হোর্হে দুজনই কষ্ট পেয়েছেন।’

সম্পর্ক আবার স্বাভাবিক হবে কি না, এমন প্রশ্নে রোনালদোর বোনের উত্তর ছিল, ‘আমি জানি না। বিষয়টি খুব জটিল। কেউ বিশ্বাসঘাতকতা করলে আগের অবস্থায় ফিরে যাওয়া খুব কঠিন।’

সম্প্রতি নরওয়ের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে পর্তুগাল ২-১ গোলে জয় পেলেও একাদশে ছিলেন না রোনালদো। কোচ জেসুস তাকে বেঞ্চে বসিয়ে রাখেন। রোনালদোর ধারণা ছিল, শেষ ৩০ মিনিট খেলার সুযোগ পাবেন। ওয়ার্মআপ করলেও শেষ পর্যন্ত মাঠে নামানো হয়নি তাকে।

এরপর কোচের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন রোনালদো। বিরোধের জেরে আন্তর্জাতিক বিরতিতে পর্তুগালের ক্যাম্প ছেড়ে চলে যান আল নাসরের এই তারকা। এ ঘটনায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন।

ভাইয়ের এমন পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করেছেন এলমা। পর্তুগালের হয়ে রোনালদোর দীর্ঘদিনের অবদানও মনে করিয়ে দিয়েছেন তিনি। তার মতে, পর্তুগিজদের উচিত অতীতের অবদান ভুলে না যাওয়া।

রোনালদো অবশ্য এর আগে জাতীয় দলে ফেরার আগ্রহের কথা জানিয়েছিলেন। ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় সতীর্থদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। তবে কোচের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং ফেডারেশনের তদন্তের মধ্যে তার প্রত্যাবর্তন এখনো অনিশ্চিত। এলমার মন্তব্যের পর পর্তুগালের জার্সিতে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026