1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে এক পোর্টালে সব ধরনের ট্রেড লাইসেন্স ইস্যুর কথা ভাবছে সরকার ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে রীতিমতো বিধ্বস্ত বাংলাদেশ বৈশ্বিক পরিস্থিতিতে প্রতিরক্ষা সময়োপযোগী করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে মৃত্যু বেড়ে ১৯, হাসপাতালে ২৫ মেসির জোড়া গোলে আটলান্টাকে হারাল মায়ামি তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত সাড়ে চার ঘণ্টায় ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

প্রথমবার টেস্ট দলে জায়গা পেলেন পেস বোলিং অলরাউন্ডার শামার স্প্রিঙ্গার।

প্রথমবার ওয়েস্ট ইন্ডিজেরটেস্ট দলে ডাক পেলেন শামার স্প্রিঙ্গার। ছবি: উইন্ডিজ ক্রিকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সাত বছর পর টেস্ট স্কোয়াডে ফিরলেও পূর্ণতা পেল না কিমো পলের প্রত্যাবর্তন। মাঠে নামা তো দূরের কথা, বাংলাদেশ সফরেই আসতে পারছেন না তিনি। এই পেস বোলিং অলরাউন্ডারের জায়গায় সুযোগ পেলেন আরেক অলরাউন্ডার শামার স্প্রিঙ্গার।

বাংলাদশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াড কয়েকদিন আগেই ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। পূর্বঘোষিত সেই দলে রোববার পরিবর্তন আনে তারা।

ভারত সফরে সীমিত ওভারের সিরিজে দারুণ পারফর্ম করা কিমো পল ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনে ফিরে যাচ্ছেন দেশে। ভারত সফরেই ভালো পারফর্ম করা স্প্রিঙ্গারকে নেওয়া হয়েছে তার জায়গায়।

৩ ওয়ানডে ও ১২ টি-টোয়েন্টি খেলা স্প্রিঙ্গার টেস্ট দলে ডাক পেলেন এই প্রথম। বাংলাদেশের সঙ্গে তার পুরোনো সংযোগও আছে। বাংলাদেশে ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলটির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। সেই আসরেই দারুণ পারফর্ম করে ও ব্যতিক্রমী উদযাপনে নজর কেড়েছিলেন তিনি। সেমি-ফাইনালে বাংলাদেশের হৃদয় ভেঙে দেওয়া পরাজয়ে ৬২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন তিনি।

বয়সভিত্তিক ক্রিকেটের পর মূলত সীমিত ওভারের ক্রিকেটার হিসেবেই বিবেচনা করা হয়েছে তাকে। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ছাপ রাখতে শুরু করেছে ২৮ বছর বয়সী অলরাউন্ডার। ২৩টি প্রথম শ্রেণির ম্যাচে ১ হাজার ৪৩ রান করেছেন ৩২.৫৯ গড়ে, উইকেট নিয়েছেন ৫৮টি।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজটি খেলতে রোববারই ঢাকায় আসছে ক্যারিবিয়ানরা। আগামী বৃহস্পতি ও শুক্রবার তারা দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশের বিপক্ষে। ম্যাচটি যদিও তিন দিনের হওয়ার কথা ছিল, তবে ওয়েস্ট ইন্ডিজের অনুরোধেই কমানো হয়েছে একটি দিন। প্রথম টেস্ট শুরু মিরপুরে ২৮ অক্টোবর।

রস্টন চেইস (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারাইন চান্দারপল, জশুয়া দা সিলভা, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, শামার স্প্রিঙ্গার, কিমার রোচ, জেডেন সিলস, কেভিন উইকহ্যাম।

মওদূদী কেন জিন্নাহবিরোধী-২: জিন্নাহবিরোধী মওদূদী, মওদূদীমুখী পাকিস্তান

ভাইব কোডিং থেকে এজেন্টিক ইঞ্জিনিয়ারিং

অর্থের বন্দোবস্ত না বদলালে বদলাবে না রাজনীতির বন্দোবস্ত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026