1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে এক পোর্টালে সব ধরনের ট্রেড লাইসেন্স ইস্যুর কথা ভাবছে সরকার ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে রীতিমতো বিধ্বস্ত বাংলাদেশ বৈশ্বিক পরিস্থিতিতে প্রতিরক্ষা সময়োপযোগী করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে মৃত্যু বেড়ে ১৯, হাসপাতালে ২৫ মেসির জোড়া গোলে আটলান্টাকে হারাল মায়ামি তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত সাড়ে চার ঘণ্টায় ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে একটি ব্যস্ত যুব ফুটবল মাঠে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ছয় বছর বয়সী এক শিশুসহ দুজন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে শহরের স্ট্রাইকার স্পোর্টস কমপ্লেক্সে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

উইচিটা পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। ৩৪ বছর বয়সী এক নারী চালকের নিয়ন্ত্রণে থাকা ট্রাকটি হঠাৎ কমপ্লেক্সের পশ্চিম প্রান্তের একটি ব্যস্ত ফুটবল মাঠে ঢুকে পড়ে। এতে মাঠে থাকা লোকজন হতাহত হন। ঘটনাস্থলেই ছয় বছরের এক বালক ও ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়।

আহতদের মধ্যে পাঁচ ও আট বছর বয়সী চার শিশু, নয় বছর বয়সী আরেক শিশু এবং পাঁচজন প্রাপ্তবয়স্ক রয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, আহতদের অবস্থা গুরুতর হলেও কারও আঘাত আপাতত প্রাণঘাতী নয়। এ ছাড়া শারীরিক অসুস্থতার কারণে আরও একজন প্রাপ্তবয়স্ককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় ট্রাকটিতে ওই নারী চালকের সঙ্গে আরও দুজন অপ্রাপ্তবয়স্ক শিশু ছিল। চালকের এক সন্তান ওই ক্রীড়া কমপ্লেক্সের অন্য একটি মাঠে ফুটবল খেলছিল।

উইচিটা পুলিশ প্রধান জো সালিভান জানান, ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। ঘটনার পর ওই নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেন বলে জানিয়েছে পুলিশ। তবে কী কারণে ট্রাকটি মাঠে ঢুকে পড়েছিল, তা এখনো স্পষ্ট নয়।

শহরটির মেয়র লিলি উ ঘটনাটিকে হৃদয়বিদারক বলে বর্ণনা করে বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে শিশুদের খেলা দেখতে এসে এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা কেউ কল্পনাও করেননি।

সূত্র: [রয়টার্স](https://www.reuters.com/sports/vehicle-drives-through-kansas-soccer-game-killing-two-including-child-police-say-2026-10-17/)

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026