1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

‘বিশ্বকাপ পর্যন্ত সব সংস্করণে খেলা উচিত নয় বুমরাহর’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ এবং জনপ্রিয় ধারাভাষ্যকার রাভি শাস্ত্রির মতে, জাসপ্রিত বুমরাহর আপাতত শুধু টেস্ট ক্রিকেটেই বেশি মনোযোগ দেওয়া উচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সব সংস্করণেই ভারতীয় দলে যদি একজন ক্রিকেটারকেও রাখতে হয়, সবার আগে হয়তো বেছে নিতে হবে জাসপ্রিত বুমরাহকেই। তিন সংস্করণেই তিনি অসাধারণ। কিন্তু বাস্তবে তো তাকে সব সংস্করণে নিয়মিত খেলানো কঠিন। বিশেষ করে, আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে তাকিয়ে চোটপ্রবণ এই ফাস্ট বোলারকে নিয়ে আরও সতর্ক হতে বললেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ এবং জনপ্রিয় ধারাভাষ্যকার রাভি শাস্ত্রি।

ওয়ানডে বিশ্বকাপের বাকি নেই আর এক বছরও। ২০২৩ বিশ্বকাপের পর এখনও পর্যন্ত প্রায় তিন বছরে চোটাঘাত আর বিশ্রামের কারণে স্রেফ দুটি ওয়ানডে খেলতে পেরেছেন বুমরাহ। এর মধ্যে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন তিনি।

পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৮ সালে। আপাতত তাই এই সংস্করণে খেলা জরুরি নয় বুমরাহর জন্য। তবু গত মাসে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই তাকে খেলিয়েছে ভারত। পরে তিনি খেলেছেন এশিয়ান গেমস টি-টোয়েন্টিতেও।

এখানেই সাবধানতা অবলম্বন করতে বলছেন শাস্ত্রি। টাইমস অব ইন্ডিয়াকে তিনি বললেন, আগামী বছরের বিশ্বকাপের জন্য ফিট ও তরতাজা রাখতে বেছে বেছে খেলানো উচিত বুমরাহকে।

“আমার মনে হয় না, বিশ্বকাপ পর্যন্ত সব সংস্করণে খেলা উচিত বুমরাহর। আপাতত তার মূল মনোযোগ হওয়া উচিত টেস্ট ক্রিকেট। এর ফাঁকে মাঝেমধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে পারে। নিউ জিল্যান্ডে শুধু টেস্ট সিরিজেই খেলা উচিত তার, সেখানে সে হবে খুবই গুরুত্বপূর্ণ।”

ভারতের নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্ট অবশ্য সেই পথই বেছে নিয়েছে। সামনের নিউ জিল্যান্ড সফরে শুধু টেস্ট স্কোয়াডেই রাখা হয়েছে বুমরাহকে। সেই সফরের টি-টোয়েন্টি দলে ফেরানো হয়েছে ৩৬ বছর বয়সী পেসার ভুবনেশ্বর কুমারকে।

গত দুটি আইপিএলে দুর্দান্ত বোলিং করা এই সুইং বোলারের সুযোগটি প্রাপ্য ছিল বলেই মনে করেন শাস্ত্রি।

“অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। ভুবনেশ্বরের মতো মানসম্পন্ন ও অভিজ্ঞ একজন বোলার যখন আছে, তাকে দলে নেওয়ার কারণ বুঝতে সমস্যা হওয়ার কারণ নেই। আইপিএলে সে যেরকম ফর্ম দেখিয়েছে এবং ভারতের হয়ে যেভাবে পারফর্ম করেছে, নিউ জিল্যান্ডের কন্ডিশনে সে হবে আদর্শ।”

ভারতীয় ক্রিকেটের আলোচিত আরেক পেসারকে নিয়েও অভিমত জানান শাস্ত্রি। সাবেক অধিনায়কের মতে, দুই সংস্করণের দলে ফেরানো উচিত অভিজ্ঞ মোহাম্মদ শামিকে।

“ভারতের টেস্ট ও ওয়ানডে দলে ডাক পাওয়ার মতো যথেষ্ট কিছু সে লাল ও সাদা উভয় বলের ক্রিকেটেই করেছে।”

মূল্যস্ফীতির হিসাব আর মানুষের জীবনের ফারাক

তৌফিক ভাই, আপনার দেওয়া সাহসেই লিখছি এই বিদায়গাথা

জি ডব্লিউ চৌধুরী: বাংলাদেশকে মেনে নিতে পারেননি যে বাঙালি রাষ্ট্রবিজ্ঞানী

অর্থনীতির নোবেল, আস্থার সংকট ও বাংলাদেশের বাস্তবতা

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026