1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইএমএফ ও বিশ্ব ব্যাংকের শর্ত ধাপে ধাপে পূরণ করতে চায় সরকার নভেম্বরে উদ্বোধনের লক্ষ্য কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা উদ্যানে পাওয়া সেই ভ্যানিটি ব্যাগে মিলল ৯ হাতবোমা প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারিত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যাননি ইউনূস স্বাস্থ্য, শিক্ষায় কানাডার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ঢাকা রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করল বিমান মক্কা-মদিনার নিরাপত্তায় সহযোগিতা করতে প্রস্তুত বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে ফ্লাইট বন্ধ: ৩৪৩১ যাত্রীকে বিকল্প পথে সৌদি পাঠানোর চেষ্টা

৫০ হাজার টাকায় বিক্রি হবে জাতীয় চিড়িয়াখানার হরিণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৭ বার দেখা হয়েছে

জাতীয় চিড়িয়াখানার হরিণের দাম কমানো হয়েছে। এখন প্রতিটি হরিণ ৭০ হাজার টাকার পরিবর্তে মাত্র ৫০ হাজার টাকায় জাতীয় চিড়িয়াখানা থেকে হরিণ কেনা যাবে।

সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের সম্মতিতে চিত্রা হরিণের দাম ৭০ হাজার টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক আব্দুল লতিফ সাংবাদিকদের জানান, “আজকে থেকে এটা কার্যকর হয়েছে।”

দাম কমানোর কারণ দেখিয়ে তিনি বলেন, ‘দাম বেশি হওয়ার কারণে মানুষের মধ্যে অনীহা ছিল। বাইরে অনেক খামার আছে তো, সেখানে নাকি তারা একটু কম দামে পায়।’

মিরপুর চিড়িয়াখানার তিন শেডে থাকার জায়গা রয়েছে ১৫০টি হরিণের। মহামারীর অবসরে সেখানকার প্রাণিদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় হরিণের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে। সেজন্য মার্চ মাসে ১৬৫টি হরিণ বিক্রির ঘোষণা দেয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

তবে হরিণ কেনার আগে অনুমতি নিতে হবে বন বিভাগের। একজন ক্রেতাকে অন্তত দুটি হরিণ কিনতে হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026