1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইএমএফ ও বিশ্ব ব্যাংকের শর্ত ধাপে ধাপে পূরণ করতে চায় সরকার নভেম্বরে উদ্বোধনের লক্ষ্য কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা উদ্যানে পাওয়া সেই ভ্যানিটি ব্যাগে মিলল ৯ হাতবোমা প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারিত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যাননি ইউনূস স্বাস্থ্য, শিক্ষায় কানাডার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ঢাকা রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করল বিমান মক্কা-মদিনার নিরাপত্তায় সহযোগিতা করতে প্রস্তুত বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে ফ্লাইট বন্ধ: ৩৪৩১ যাত্রীকে বিকল্প পথে সৌদি পাঠানোর চেষ্টা

ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৬ বার দেখা হয়েছে

চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১২ হাজার ৯১ জনে দাঁড়িয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

 

 

 

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৭৫ জন। এর মধ্যে ঢাকাতে ২২০ জন ও ঢাকার বাইরে ৫৫ জন রয়েছেন।

 

 

 

 

 

 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ২৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে এক হাজার ৭৪ জন ও অন্যান্য বিভাগে বর্তমানে ১৫৯ জন রোগী ভর্তি রয়েছেন।

 

 

 

এ বছর ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১২ হাজার ৯১ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৮০৬ জন রোগী। এ যাবত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৫২ জনের মৃত্যুর হয়েছে।

 

 

 

 

 

 

এডিস ইজিপ্টাই নামক মশার কামড়ে ডেঙ্গু জ্বরের উৎপত্তি। ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশা কোন ব্যক্তিকে কামড়ালে, সেই ব্যক্তি ৪ থেকে ৬ দিনের মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। এবার এই আক্রান্ত ব্যক্তিকে কোন জীবাণুবিহীন এডিস মশা কামড়ালে, সেই মশাটিও ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশায় পরিণত হয়। এভাবে একজন থেকে অন্যজনে মশার মাধ্যমে ডেঙ্গু ছড়িয়ে থাকে।

 

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026