1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী

সিরিয়ায় তুর্কি পুলিশ নিহত, যা বললেন এরদোগান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ২০২ বার দেখা হয়েছে

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, উত্তর সিরিয়ায় কুর্দিশ ওয়াইপিজির হামলায় তুরস্কের দুই পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার ঘটনার যথাযথ জবাব দেওয়া হবে।

সোমবার তুরস্কের প্রেসিডেন্ট এ হুমকি দেন। খবর মিডল ইস্ট আইয়ের।

মন্ত্রিসভার বৈঠকে এরদোগান বলেন, আমরা আমাদের নিজস্ব উপায়ে সিরিয়া থেকে উদ্ভূত হুমকি দূর করতে বদ্ধপরিকর।  আমরা যত দ্রুত সম্ভব সিরিয়ায় প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার জানায়, উত্তর সিরিয়ার আজাজ শহরে ওয়াইপিজির হামলায় তুরস্কের দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং দুজন আহত হয়েছেন। ওয়াইপিজির গাইডেড মিসাইল পুলিশ কর্মকর্তাদের বহন করা সাঁজোয়া যানে আঘাত করার পর তারা নিহত হন।

সিরিয়ায় মার্কিন সমর্থিত কুর্দিদের দখলে থাকা অঞ্চলে তুরস্ক ২০১৬ সালে একটি নিরাপদ অঞ্চল তৈরির আশায় সামরিক অভিযান শুরু করে।

সম্প্রতি সিরিয়া ও ইরাকে কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের অভিযান জোরদার করার কারণে উত্তেজনা আবারও বেড়ে যায়।

গত মাসে এরদোগান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সমন্বয়কারী ব্রেট ম্যাকগার্কের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদে মদদ’ দেওয়ার অভিযোগ করেন। তার বিরুদ্ধে অভিযোগের কারণ হলো—  পিকেকে এবং ওয়াইপিজির সঙ্গে ম্যাকগার্কের ঘনিষ্ঠ সম্পর্ক।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026