1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী

চীনে বন্যায় কমপক্ষে ২৮ জনের প্রাণহানি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ২১৩ বার দেখা হয়েছে

চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ শানসিতে মুষলধারে বৃষ্টি ও বন্যার কারণে কমপক্ষে ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৩ জন মারা গেছেন বন্যার পানিতে প্লাবিত নদীতে একটি বাস ডুবে। খবর এএফপি ও এনবিসি নিউজের।

জানা গেছে, চীনের উত্তরাঞ্চলীয় এই প্রদেশটি মূলত শুষ্ক অঞ্চল। গত এক সপ্তাহে সেখানে তিন মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এছাড়া মুষলধারে বৃষ্টির সঙ্গে হচ্ছে ঝড়ো হাওয়া। এর ফলে প্রদেশটির ৭০টি জেলাসহ বিভিন্ন শহরে দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস।

এদিকে, তীব্র বন্যা ও বৃষ্টিপাতের কারণে কয়লা খনি অধ্যুষিত চীনের শানসি প্রদেশটির কমপক্ষে ৬০টি কয়লাখনি অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এরই মধ্যে দুর্যোগপূর্ণ এই আবহাওয়ার কারণে প্রায় ১৯ হাজার ভবন ধ্বংস হয়ে গেছে। এছাড়া আরও ১৮ হাজার স্থাপনা ‘মারাত্মক ক্ষতিগ্রস্ত’ হয়েছে।

 

সেখানে মুষলধারে বৃষ্টি ও বন্যার কারণে ১৫ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আরও তিন জন এখনও নিখোঁজ রয়েছেন।’ অন্যদিকে বার্তাসংস্থা এপি এবং মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, বন্যার পানিতে প্লাবিত একটি নদীতে বাস ডুবে আরও ১৩ জন মারা গেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026