1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌরবিদ্যুৎ, দূষণ নিয়ন্ত্রণ ও বৃক্ষরোপণে গুরুত্ব দিচ্ছে সরকার : পরিবেশ প্রতিমন্ত্রী সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে : প্রবাসী কল্যাণমন্ত্রী ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর রেল কারখানায় নিম্নমানের কাজ দেখে ক্ষুব্ধ মন্ত্রী, তত্ত্বাবধায়ককে তিরস্কার আগামী মাসে ঢাকায় ভাষা ও কর্মদক্ষতার প্রশিক্ষণ দেবে ইতালি দূতাবাস প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল আইএমএফ বছর শেষে মূল্যস্ফীতি উঠবে ১০.৯ শতাংশে: আইএমএফ শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে শিক্ষকদের এআই জানা জরুরি: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-কিরগিজস্তান অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ভারতের বহুজাতিক বিমান মহড়া ‘তরং শক্তি-২৬’-এ প্রথমবার অংশ নিল বাংলাদেশ

শূন্য বয়স থেকেই চালু হচ্ছে এনআইডি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ১৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সরকার শূন্য বয়স থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চালুর পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম’ আয়োজিত বিএসএফ সংলাপে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগে যারা ভোটার তাদেরই কেবল এনআইডি দেওয়া হতো। আমাদের নির্বাচন কমিশন ১৮ বছরের পর থেকে এনআইডি দিতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শূন্য বয়স থেকে এনআইডি চালুর পরিকল্পনা গ্রহণ করেছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসার কিছু আইনি জটিলতা দেখা দেওয়ায় ফাইল আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’

আসাদুজ্জামান খান বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের অধীনে মূল দুটি বিভাগ রয়েছে; এর একটি হচ্ছে- জননিরাপত্তা বিভাগ এবং অপরটি সুরক্ষা ও সেবা বিভাগ। এই দুই বিভাগে ছোট-বড় মিলিয়ে বেশ কয়েকটি অনুবিভাগ করা হয়েছে। তার মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে আরেকটি বিভাগ যুক্ত হয়েছে। সেটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম। আমরা জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম ওভাবে শুরু করতে পারিনি। এখনও পরিকল্পনা চলছে কীভাবে সুষ্ঠুভাবে এটাকে এগিয়ে নিয়ে যাবো। হয়তো আরও কিছুদিন সময় লাগবে।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026