1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাষ্ট্রপতি হয়ে প্রথম সংসদ অধিবেশন ডাকলেন ফখরুল, বসছে ৯ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ মৌসুমে ৯ বিলিয়ন পাউন্ড আয়ের পরও আর্থিক শঙ্কায় ইংলিশ ফুটবল গেম খেলার সময় মোবাইল ফোন বিস্ফোরণ, দুই বন্ধু আহত ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, দুর্ভোগে ১৪ হাজারের বেশি যাত্রী ২০২৯ সাল পর্যন্ত জাপানের কাছে বিশেষ রেয়াতি ঋণ চাইবে বাংলাদেশ চট্টগ্রাম কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের কফিনে প্রধানমন্ত্রীর ফুল বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি : ইউএনডিপি এলপিজি নিয়ে ধর্মঘট করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি জ্বালানিমন্ত্রীর

গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি : কাদের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ১৭৪ বার দেখা হয়েছে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে আমাদের বহু কাঙ্ক্ষিত গণতন্ত্রের শৃঙ্খলমুক্তি ঘটলেও গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি।

বুধবার সকালে শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় আওয়ামী লীগের অন্যান্য সদস্য ও নেতাকর্মীরা সেতুমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, স্বৈরশাসন থেকে গণতন্ত্রের অভিযাত্রায় নূর হোসেনের আত্মত্যাগ আমাদের কাছে গৌরবময় হয়ে আছে ইতিহাসের পাতায় ১০ নভেম্বর। আমাদের নেত্রী তখনকার বিরোধী দলের নেত্রী সময়ের সাহসী কাণ্ডারি শেখ হাসিনার নেতৃত্বে নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে বেগবান আন্দোলন আমাদের বহুকাঙ্ক্ষিত গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছে। এই দিনে আমাদের গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হলেও তা এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি।

তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র ক্রমবিকাশমান ধরা অব্যাহত থাকবে এবং সংগ্রাম চলবে- এটিই আমাদের প্রত্যাশা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026