1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চীনের ঋণের চেয়ে বিনিয়োগ নিয়ে বেশি আগ্রহী বাংলাদেশ: অর্থমন্ত্রী বিশ্ব ব্যাংক-আইএমএফের অর্থায়ন নিয়ে ‘কোনো দ্বিধা নেই’: অর্থ উপদেষ্টা অভিবাসন ব্যয় কমানো ও দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান রাষ্ট্রপতির ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে বাধা কাটলো নতুন উড়োজাহাজ যুক্ত হলে ঢাকা-রোম ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদকে বিএনপির শেষ শ্রদ্ধা ‘সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার’ পাকিস্তানের সাথে বাণিজ্য সম্প্রসারণ ও শিল্পখাতে সহযোগিতার নতুন সম্ভাবনা ‘বাংলাদেশ একটি ভালো টেস্ট দল’ ‘বাংলাদেশে খেলা চ্যালেঞ্জিং, আমরা প্রস্তুত আছি’

ভারত কখনই সীমান্তে কোনো প্রাণহানি চায় না: দোরাইস্বামী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ১৬৬ বার দেখা হয়েছে

ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ‘ভারত কখনই চায় না সীমান্তে কোনো প্রাণহানি ঘটুক। এজন্য বিএসএফকে নির্দেশনাও দেয়া আছে। বিএসএফ কখনও কোনো বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালায় না। কিন্তু সীমান্ত সুরক্ষায় কখনও কখনও নিজের আত্মরক্ষার্থে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফকে গুলি চালাতে বাধ্য হতে হয়।’

সোমবার (১৫ নভেম্বর) সকালে দিনাজপুর শহরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার।

তিনি বলেন, ‘আমরা চাই সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে কাজ করবে এবং সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা প্রাণহানি শূন্যে নেমে আসবে।

এর আগে সকালে দিনাজপুর শহরের রায়সাহেব বাড়িতে শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হল উদ্বোধন করেন বিক্রম কুমার দোরাইস্বামী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, মন্দির কমিটির সদস্য চিত্ত ঘোষ, বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী লোকনাথ মন্দির কমিটির সভাপতি সমর কুমার দাস। অনুষ্ঠান পরিচালনা করেন সুব্রত মজুমদার ডলার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাট্টি।

 

এর আগে ভারতের দেয়া এক কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হল উদ্বোধন করেন ভারতীয় হাই কমিশনার। এরপর তিনি দিনাজপুরের কান্তজীউ মন্দির পরিদর্শনে যান। সব মিলিয়ে দিনাজপুরে সোমবার দিনভর ৮টি অনুষ্ঠানে যোগ দেন ভারতীয় হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026