1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাঁশখালীতে জেএসইউএসের বিশ্ব শিক্ষক দিবস পালন রংপুরের কারখানা পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী সিআইসিএ সম্মেলন: ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য বর্জন করল বাংলাদেশ োবাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর হেনস্তার পর নিরাপত্তা পেলেন ইউনূস, যুক্তরাষ্ট্রকে ব্যবস্থা নিতে বলল বাংলাদেশ ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী খুঁড়ে ফেলা হয়েছে লর্ডসের সেই ডিমেরিট পয়েন্ট পাওয়া পিচ অর্থপাচার বন্ধ হওয়াটা নির্ভর করছে ‘সহায়তাকারীদের’ উপর: উপদেষ্টা তিতুমীর বাংলাদেশের ক্রিকেটে প্রথমবার ট্রান্সপোর্ট পার্টনার, বিসিবির সঙ্গী ‘গাড়িবুক’

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মিথ্যাচার করেন : সিইসি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ১৩৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা এবার মাহবুব তালুকদারের এক হাত নিলেন। তিনি বলেন, ‘এই নির্বাচন কমিশনার মিথ্যাচার করেন। কোনো এজেন্ডা বাস্তবায়নে জন্য ইসি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত কথা বলেন।’

রাজধানীর সোনারগাঁও হোটেলে আজ বৃহস্পতিবার এক কর্মশালা শেষে তিনি সাংবাদিকদেন কাছে এমন মন্তব্য করেন। এর আগে, বুধবার পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) পর্যবেক্ষণ শেষে মাহবুব তালুকদার বলেছিলেন, ‘ভোটযুদ্ধে যুদ্ধ আছে, ভোট নেই।’

বিষয়টি নিয়ে সিইসির প্রতিক্রয়া জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘উনি তো এরকম বলেন সব সময়। একেকটা সময় একেকটা শব্দ চয়ন করেন, মিডিয়ায় প্রচার করার জন্য। এই কথাগুলো অপ্রাসঙ্গিক কথা। অপ্রচারমূলক কথা। নির্বাচন কমিশনকে অপবাদ দেওয়া কথা। ভোটযুদ্ধ আছে ভোট নেই, তাহলে ৭৫ শতাংশ ভোটার কোত্থেকে আসে। টেলিভিশনে দেখিয়েছেন সারিবদ্ধভাবে নারী-পুরুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দেন। তাহলে এরা কারা? এরা কি ভোটার নন? সুতরাং উনার কথার কোনো সঙ্গতি নেই।’
কেএম নূরুল হুদা বলেন, ‘উনি এটা উদ্দেশ্য প্রলোদিতভাবে বলেন। হয়তো উনার কোনো এজেন্ডা আছে, সেটাই বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশনকে হেয় করার জন্য এই কথা বারবার বলেন। এই কথাটা মিথ্যাচার, অপ্রাসঙ্গিক অপবাদ।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026